Categories: দেশনিউজ

৫০০ ও ১,০০০ টাকার পুরনো নোট নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো RBI, ফের চলবে একই নোট

সারাদেশে নতুন নোট চালু হওয়ার পর এবারে ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে নানা ধরনের খবর বেরিয়ে আসছে। ২০১৬ সালে যখন নোটবন্দি হয়েছিল, সেই সময়ে অনেকেই নিজের গচ্ছিত ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে গিয়ে পাল্টে নিয়েছিলেন। তবে, সেই সময়ে যদি আপনি নিজের ৫০০ এবং ১০০০ টাকার নোট না বদলে থাকেন, তবে এখন আপনার কাছে আর একটি সুযোগ রয়েছে। RBI (ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক) থেকে এই সম্পর্কে একটি বড় তথ্য আসছে। আপনার বাড়িতে এখনও পুরানো নোট আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে জেনে নেওয়া যাক সরকার আপনার জন্য কি এমন সুবিধা নিয়ে আসতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই চিঠিতে ৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোট পরিবর্তনের কথা বলা হয়েছে। ভাইরাল হওয়া চিঠিতে দাবি করা হয়েছে যে, RBI বিদেশী নাগরিকদের জন্য ভারতীয় মুদ্রার নোট বিনিময়ের সময়সীমা আরও কিছুদিন বাড়িয়েছে।

আসল সত্যতা কী

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো- এর ফ্যাক্ট চেক টিম বিষয়টি তদন্ত করে এর সত্যতা প্রকাশ করে। পিআইবি নিজে থেকেই এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেছে। পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, বিদেশি নাগরিকদের জন্য ৫০০-১০০০ টাকার পুরনো নোট বিনিময়ের সময়সীমা বাড়ানোর এই দাবি সম্পূর্ণরূপে ভুয়া। এরকম কোনো ঘোষণা ভারত সরকার কিংবা RBI করেনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবি সম্পর্কে টুইট করে, PIB বলেছে, বিদেশী নাগরিকদের জন্য ভারতীয় মুদ্রার নোট বিনিময়ের সুবিধা ২০১৭ সালেই শেষ হয়েছে। এখন আর নতুন করে ৫০০ ও ১,০০০ টাকার পুরনো নোট বদলানোর ব্যাপারে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026