নিউজ

প্যান-আধার লিঙ্ক করুন এই তারিখের মধ্যে, নয়তো দিতে হতে পারে মোটা অংকের জরিমানা

প্যান ও আধার কার্ড সংশোধনের জন্য তারিখ বাড়ালো আয়কর দপ্তর। নতুন তারিখ অনুসারে আগামী ৩১শে মার্চ, ২০২০ এর মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। আজ আয়কর দপ্তরের তরফে একটি টুইট করা হয়। সেখানে একটি ভিডিও পোস্ট করা হয় আয়কর দপ্তরের তরফে। সেখানেই বলা হয়েছে ৩১শে মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে।

এদিনের টুইটে আয়কর দপ্তরের তরফে বলা হয়েছে, ‘সময়সীমা মিস করবেন না। ৩১শে মার্চের মধ্যে প্যান ও আধার লিংক করান। নয়তো পড়বেন সমস্যায়।’ এর আগেও একাধিকবার ডেডলাইন দেওয়া হয়েছিল, কিন্তু সকলে সংযুক্তিকরণ না করানোয় আবার নতুন ডেডলাইন দিয়েছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল প্যান ও আধার কার্ড লিংক না করালে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিনের ভিডিওতে সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে আয়কর দপ্তর।

আরও পড়ুন : নির্দিষ্ট সময় পর মুছে যাবে মেসেজ, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

নতুন নিয়মে প্যান কার্ড অকেজো হওয়ার পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও দিতে হতে পারে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাতে, আপনি কোন একটি NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে যেতে পারেন অথবা বাড়িতে বসে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমেও করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোন থেকে একটি এসএমএস পাঠাতে হবে। UIDPAN12digitAadhaar>10digitPAN> এই ফরম্যাটে 567678 বা 56161 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। দুটি নম্বরের যেকোনো একটিতে পাঠালেই হবে।

আপনি চাইলে পোর্টালে গিয়েও আধার আর প্যান লিংক করতে পারেন। www.incometaxindiafiling.gov.in এই সাইটে গিয়েও করতে পারেন।  তবে অবশ্যই ৩১ মার্চের আগে করে নিন, নাহলে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026