যেখানে সারাবিশ্ব করোনার মতো মারনব্যাধির আশঙ্কায় ভীতসন্ত্রস্ত, সেখানে আতঙ্ক এড়িয়ে একে অপরকে প্রকাশ্যে চুম্বন করলেন রাজ-শুভশ্রী। যদিও করোনা নিয়ে সচেতনতার কথা কিন্তু সবার আগে মাথায় হবে এ বার্তা বারেবারে দিয়ে যাচ্ছেন সকল সেলেবরা।
পরিচালক অভিনেত্রী জুটির নতুন সিনেমার কাজ শেষে মুক্তির দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু করোনা আতঙ্কে সমস্ত প্রেক্ষাগৃহ জনশূন্য। সচেতনতা বজায় রাখতে সিনেমা মুক্তি আপাতত স্থগিত রাখতে হয়েছে, বন্ধ হচ্ছে একের পর সিনেমাহল। পিছিয়ে যাচ্ছে একাধিক ছবি মুক্তির তারিখ। একইভাবে ‘ধর্মযুদ্ধ’ সিনেমাটির মুক্তি নিয়েও গভীর অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন : স্বামীকে দিয়ে পা টেপালেন অভিনেত্রী শ্রাবন্তী, দেখুন ভিডিও
রাজ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শুভশ্রী, সোহম, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত সহ আরও অনেকে। এছাড়াও রাজের হাবজি গাবজি সিনেমাটির কাজও চলছিল বেশ জোরকদমে, তবে আগত বৃহস্পতিবার থেকে বন্ধ হতে পারে টলিপাড়ার কাজ এমন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ঘোষনা হয়ে গিয়েছে।
হাবজি গাবজি ছাড়াও শুভশ্রী রিদ্ধি সেনের বিপরীতে বিসমিল্লাহ নামক ছবিতে কাজ করবেন ও অঙ্কুশের সঙ্গে ইতিমধ্যেই একটি ছবির শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে যদিও ছবির নাম এখনও জানা যায়নি। করোনা আতঙ্ক পুরোপুরি কাটলে তবেই খুলবে প্রেক্ষাগৃহ। ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার বার্তা দেবে রাজ এন্টারটেইনমেন্ট নিবেদিত ছবি ‘ধর্মযুদ্ধ’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…