ভারতে প্রতিদিনই ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত খবরে করোনা আক্রান্তের খবর শুনে বা মৃত্যু শুনে মানুষের মনে এক গভীর প্রভাব পড়ছে। প্রভাব পড়ছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের উপর। তো এখন প্রশ্ন হলো কিভাবে এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। এর জন্য বেশ কিছু উপায় আপনাকে মেনে চলতে হবে। দেখে নিন এই পরিস্থিতিতে কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রাখবেন।
১. খবর দেখা কমিয়ে দিন: বর্তমান পরিস্থিতিতে টিভি, বা কোনো নিউজ সাইট বা খবরের কাগজ খুললেই করোনা ভাইরাস নিয়ে নানারকম খবর দেখাচ্ছে। এইসব দেখেই অনেকে বেশি প্যানিক করে ফেলেন। তাই এইধরনের সমস্যা থাকলে করোনা ভাইরাস সংক্রান্ত খবর দেখা কমিয়ে ফেলুন। সঠিক খবর দেখুন, ভুলভাল খবর দেখে চিন্তা করলে মানসিক সমস্যা বেশি হবে।
আরও পড়ুন : ক্যান্সার প্রতিরোধ করবে এই একটি মাত্র সবজি
২. এই সময় সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন: বর্তমানে কোনো একটা ঘটনা ঘটলেই সেই ঘটনা নিয়ে অনেক সত্য মিথ্যা খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। সত্য খবর গুলি নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু মিথ্যা খবর গুলি দেখে অনেকেই মানসিক চিন্তায় পড়ে যায়। তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন এই সময় যথাসম্ভব। সঠিক খবরে বিশ্বাস রাখুন, তাহলে চিন্তা কম হবে।
৩. পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন: এইসময় যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখুন। অকারণে চোখে মুখে নাকে হাত দেবেন না। জল দিয়ে ভালো করে হাত ধুতে হবে। জ্বরে আক্রান্ত রোগীর থেকে কমপক্ষে তিন মিটার দুরত্ব বজায় রাখুন। জনসমাগম এড়িয়ে চলুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…