Pan-Adhaar Card Link: এইভাবে করে ফেলুন প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক, জানুন step by step

আজকের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড এবং প্যান কার্ড। এই দুটি নথি ব্যবহার করে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এবং সুযোগ-সুবিধা গ্রহণ করা যায়। এ কারণে সরকার এই দুটি নথি একসাথে সংযুক্ত করাকে বাধ্যতামূলক করে দিয়েছে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন ২০২৩। আপনি যদি এই তারিখের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড অবৈধ হয়ে যেতে চলেছে। সরকারের নির্দেশিকায় ইতিমধ্যেই অনেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে ফেলেছেন।

আপনি যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন তবে আপনাকে কিছু অসুবিধা সম্মুখীন হতে হবে। আয়কর বিভাগ আপনাকে কোনরকম রিফান্ড জারি করবে না। যদি আপনার টাকার উপর কোন সুদ থাকে তবে আপনি পাবেন না। এছাড়াও টিডিএস কাটার উপরে উচ্চ সুদের হার প্রযোজ্য হবে। তার পাশাপাশি আপনি একটি অবৈধ প্যান কার্ড দিয়ে কোন আয়কর রিটার্ন ফিলাপ করতে পারবেন না। সব মিলিয়ে আপনার অনেক সমস্যা হতে পারে যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করেন। এই কারণেই সরকার একটি সুবিধা নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি সহজেই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে পারেন। আপনার প্যান কার্ড কে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হলে আপনাকে ১ হাজার টাকা চার্জ দিতে হবে। ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কাজ শুরু হয়েছে।

আপনার প্যান কার্ড কি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হলে প্রথমে আপনাকে ই ফাইলিং পোর্টালে যেতে হবে। এরপরে আপনাকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ লিখতে হবে। এরপরে যদি আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে এই ওয়েবসাইটে লগইন করে লিঙ্ক করতে হবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড। এরপরে আপনাকে অর্থ প্রদান করতে হবে। আপনাকে ই ফাইলিং পোর্টালের হোমপেজের লেফট মেনুতে ক্লিক করে আধার ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026