প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত
যদিও আগে প্যানকার্ড বের করা খুবই ঝামেলার ব্যাপার ছিল তবে বর্তমানে আয়কর দপ্তর এমন এক সুবিধা নিয়ে এসেছে যার মাধ্যমে এটি বের করতে ১০ মিনিটের মতো সময় লাগবে। এই নতুন সুবিধাটিতে যদি করদাতার আধার কার্ড থাকে তবে সহজেই e-PAN পাওয়া যাবে৷ e-PAN কার্ডটি দেখতে পুরোপুরি ল্যামিনেটেড প্যান কার্ডের মতোই। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট খুলতে বা অন্য কাজেও এটি ব্যবহার করতে পারবেন।
এটি পেতে যে পদ্ধতির অবলম্বন করতে হবে আসুন সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –
১. প্রথমে আয়কর বিভাগের ই- ফিলিং পোর্টাল খুলতে হবে।
২. এরপর আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান সেকশনে যেতে হবে। তারপর ক্যুইক লিংকে ক্লিক করতে হবে।
৩. নিউ প্যান অপশনে ক্লিক করতে হবে।
৪. সেখানে আধার নম্বরটি দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে একটি ওটিপি পাওয়া যাবে এরপর সেটিকে যাচাই করতে হবে।
৫. যাচাই করার পর পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন আবেদনকর্তা ৷ এর মধ্যে থাকা QR Code এ আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেইল ও ছবি থাকবে ৷
৬. আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ১৫ ডিজিটের নম্বর পাঠানো হবে। এই নম্বরের সাহায্যে e-PAN ডাউনলোড করা যেতে পারে ৷
৭. এর থেকে একটি কপি ই-মেল আইডিতে পাঠানো হবে৷ উল্লেখযোগ্য, আধার কার্ড থেকে ই-মেল আইডি রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক।
যদিও NSDL ও UTITSL এর মাধ্যমেও প্যান কার্ড জারি করা হয় তবে সেখানে চার্জ দিতে হয় ৷ কিন্তু আয়কর বিভাগের ওয়েবসাইটে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করা যায়। এর জন্য সময় লাগে মাত্র ১০ মিনিট। আয়কর বিভাগের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৬.৭ লক্ষ মানুষ এই ইনস্ট্যান্ট পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করেছেন।
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…