জীবনযাপন

Papaya For Weight Lose: এই ফলের স্মুদি খেলেই মিটবে খিদে, কমবে ওজনও

বর্তমান সময়ে দাঁড়িয়ে সর্বক্ষেত্রে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে অনেকেই নিজেকে ফিট রাখার জন্য নিত্যদিন শারীরিক কসরত করেন। রোগা থাকতে যান জিমেও। নিয়ন্ত্রণ আনেন নিত্ত খাওয়া দাওয়াতেও। তবে অনেকেই হয়তো জানেন না, শুধুমাত্র ক্ষুধা নিবারণ করেও ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এক্ষেত্রে অন্যতম কার্যকরী ফল পেঁপে। নীচে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য প্রদান করা হল।

১) পেঁপে-আম-ভ্যানিল স্মুদি- এটি তৈরি করতে প্রথমে এক কাপ পেঁপের ছোট ছোট টুকরো, এক কাপ আমের ছোট ছোট টুকরো, দুই টেবিল চামচ দই, আধা কাপ জল ও এক চা চামচ মধু নিতে হবে।

এরপর এই সব কটি জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্সিতে। স্বাদ বাড়াতে ভ্যানিলা প্রোটিন পাউডার মেশানো যেতে পারে এতে। এরপর যে ঘন মিশ্রণটি তৈরি হবে সেটি গ্লাসে ঢেলে বরফ ও হালকা মধু ছড়িয়ে পরিবেশন করতে হবে।

২) টঙ্গি পেঁপে ও কলার স্মুদি- প্রথমে একটি পাত্রে একটা বা দুটো কলা ছোট ছোট টুকরো করে রাখা পেঁপে, কয়েক টুকরো কমলালেবু ও এক কাপ গ্রিন টি নিয়ে নিতে হবে।

পরে এই সবকটি জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। স্বাদ বাড়াতে এক চা চামচ নারকেল চিনি মেশানো যেতে পারে। এরপর এটি একটি গ্লাসে ঢেলে আখরোট ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

৩) পেঁপে-আপেল স্মুদি- প্রথমে একটি পাত্রে একটি আপেল টুকরো টুকরো করে কেটে নিতে হবে। পাশাপাশি একটা বা দুটো কলা ছোট ছোট টুকরো করে নিতে হবে। এছাড়াও দই এক কাপ, আধা কাপ নারকেল দুধ, এক চা চামচ মধু ও সামান্য পরিমাণ দারুচিনি নিয়ে নিতে হবে।

এরপর এই সবকটি উপাদান একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি গ্লাসে ঢেলে বরফ যোগে ও হালকা মধু ছড়িয়ে পরিবেশন করতে হবে।

৪) পেঁপে-ওটমিন স্মুদি- প্রথমে একটি পাত্রে দু’কাপ টুকরো করে রাখা পেঁপে, ওটস আধা কাপ, ওট মিল্ক এক কাপ, মধু এক চা চামচ, এলাচ গুঁড়ো, পুদিনা পাতা নিয়ে নিতে হবে।

এরপর এই সবকটি জিনিস একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে নিতে হবে। তার উপর স্বাদের জন্য অল্পপরিমাণে এলাচ গুঁড়ো ও মধু ছড়িয়ে দিয়ে একটা কি দুটো পুদিনা পাতা, সাজসজ্জার জন্য দিয়ে পরিবেশন করতে হবে।

উল্লেখ্য পেঁপে ভিটামিন সি, লাইকোপিন ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ। এটি মানব শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল ড্যামেজ থেকে বাঁচিয়ে রাখে। পেঁপের প্যাপেইন এনজাইম প্রোটিনকে ভেঙে দেয়। আর এই পুষ্টি গুণগুলি থাকার জন্যই এটি শরীরের ওজন বৃদ্ধি হতে দেয় না। উল্লেখ্য উপরে উক্ত স্মুদিগুলি দীর্ঘসময় পেট ভর্তি রাখে ফলে খিদে কম পায়, আর যার কারণবশত ওজন বৃদ্ধিও নিয়ন্ত্রণে থাকে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026