পলিটিক্স

এক টেবিলে মধ্যাহ্নভোজন অনুব্রত এবং পরমব্রতর, রাজনীতিতে আসছেন পরম?

বোলপুরের সার্কিট হাউসে হঠাৎ করেমুখোমুখি পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। প্রায় দু’ঘণ্টা আলাপচারিতা হলো পরমব্রত এবং অনুব্রতর মধ্যে। এক টেবিলে পাশাপাশি বসে দুপুরের খাওয়া-দাওয়া করলেন, পাশাপাশি সাংবাদিকদের সামনে বীরভূমের কেষ্টনে প্রশংসা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, “অনুব্রত মণ্ডল একজন কাজের মানুষ। তিনি মজার মানুষও বটে।” তাহলে কি খাবার টেবিলেই রং বদলানোর আলোচনা করে ফেললেন বামপন্থী আদর্শে বিশ্বাসী পরমব্রত চট্টোপাধ্যায়? রাজনৈতিক মহলে দুই ব্রতর সাক্ষাতের পর উঠছে প্রশ্ন।

অভিনেতা নিজে যদিও এই জল্পনা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাসী থাকলেও তিনি সম্পূর্ণরূপে দলীয়রাজনীতি নিয়ে কোন কিছু ভাবেন না কখনো। এবারের বিধানসভা নির্বাচনে যখন একের পর এক তারকা নিজেদের রং চেনাতে ব্যস্ত ছিলেন সেই সময়ে পরমব্রত রয়ে গিয়েছিলেন একেবারেই রংহীন। কিন্তু ভোট পরবর্তীতে বিজেপি বিরোধী মোর্চা ধীরে ধীরে শক্ত হচ্ছে। বামপন্থীরা ও আবার অনেকে বিশ্বাস করছেন তৃণমূলের সঙ্গে জোট করা যেতে পারে যদি বিজেপি কে হারাতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসি পরমব্রত চট্টোপাধ্যায়ের অনুব্রত মন্ডল এর সঙ্গে আলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি তাহলে রাজনৈতিক দলে যোগদান করতে পারেন ভবিষ্যতে কখনো? এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেননি পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায় বললেন, “রাজনীতিতে যোগ দেওয়া বা না দেওয়ার সেই নিয়ে এখন জল্পনা করার কোন প্রয়োজন নেই।” কিন্তু জল্পনা যে হচ্ছে সেটা তিনিও খুব ভালো করেই জানেন। তবে শুধুমাত্র অনুব্রত এখন পরমব্রত একা নয়, এই বৈঠকে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক তথা অনুব্রত মণ্ডলের ডানহাত অভিজিৎ মন্ডল, বীরভূমের জেলা শাসক বিধান রায়, এবং বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। পরমব্রত যদিও নিজে জানিয়েছেন বোলপুরে একজন বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে একটি সমস্যা হওয়ার পরেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার কথা হয়। তারপর তিনি নিজেই সার্কিট হাউসে তাকে আমন্ত্রণ করেন।

তবে এই দীর্ঘ আলোচনার পরে তৃণমূলে যোগদান এর কোনো সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে যদিও পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ” এটা নেহাতই সৌজন্য সাক্ষাতকার। আমি মাঝেমধ্যে এখানে এসে থাকি। আমি এবারেও ঘুরতে এসেছিলাম। কিছু ব্যক্তিগত কাজ ছিল, তাই এখানে দেখা করতে আসা। উনি নিজেই বললেন আসুন দুপুরে খাওয়া-দাওয়া করি। এই কারণেই আসা। এটা শুধুমাত্র একটা সৌজন্য সাক্ষাতকার। পরস্পরের সঙ্গে শুধুমাত্র কুশল বিনিময় করেছি আমরা।” রাজনীতিতে আসছেন? এই প্রশ্নের উত্তরে পরমব্রতর সাফ কথা, ” বিধানসভা ভোটের আগে তো অনেকেই এদিক-ওদিক গিয়েছেন। আমি অনেকদিন ধরেই যাইনি। আমার নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেটা সরাসরি দলের হয়ে নয়। আজকে পুরোপুরি একটা সৌজন্য সাক্ষাতকার ছিল। শুধুমাত্র দুজনের মধ্যে কুশল বিনিময় করেছি আমরা। এর সঙ্গে রাজনৈতিক দলে যোগ দেওয়া বা না দেওয়ার কোনো কিছুর কোন সম্পর্ক নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসিনি। তাই কোন রকম জল্পনা করার প্রয়োজন নেই। “

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026