রাজ্য

বিজেপি শাসিত ছোট রাজ্যগুলি বাংলার থেকে বেশি ভ্যাকসিন পেয়েছে, টিকাবৈষম্যের দাবি স্বীকার করল খোদ কেন্দ্র

বিজেপি শাসিত রাজ্যের থেকে তুলনায় কম পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাকে, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি বারংবার জানিয়ে আসছিলেন। কিন্তু প্রত্যেক বার বিজেপি নেতারা দাবি করতেন, বাংলায় বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু, এবারে সেই কেন্দ্র সরকার নিজেরাই স্বীকার করে নিল, জনঘনত্বের বিচারে বাংলা থেকে অনেক পিছিয়ে থাকা বিজেপি শাসিত রাজ্যকে অনেক বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, বরং বাংলার কাছে সেই পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্য সামনে আসতেই মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন, বাংলায় ঠিক করে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলায় সঠিকভাবে ভ্যাকসিন জোগান দেওয়া হচ্ছে না। প্রয়োজনের তুলনায় এ রাজ্যে কম পরিমাণ টিকা দেওয়া হচ্ছে। তাহলে কি সত্যি টাকার যোগান কম হচ্ছে? এ নিয়ে সংসদে একটি লিখিত প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই নিজেদের ভুল স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবিকে সীলমোহর দিল কেন্দ্র সরকার।

এই রিপোর্টে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আয়তন এবং জনঘনত্বের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকা ছোটখাটো বিজেপি শাসিত রাজ্য গুলি অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে। কিন্তু পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গকে ভ্যাকসিন সাপ্লাই এর ক্ষেত্রে বলতে গেলে বঞ্চিত রাখা হয়েছে পুরোপুরি। তেমনভাবে ভ্যাকসিন আসেনি বাংলায়, বরং বিজেপি শাসিত রাজ্যগুলি সুবিধা পেয়েছে বেশি।

কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে উঠে আসছে, এখনো পর্যন্ত রাজ্যকে ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০ ডোজ টিকা পাঠানো হয়েছে। অথচ বিজেপি শাসিত রাজ্য গুজরাত বাংলা থেকে আয়তনে অনেকটা ছোট এবং জনঘনত্বের দিক থেকে অনেকটা কম হলেও সেখানে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৫৯ লক্ষ।অন্যদিকে বিজেপি শাসিত আরো একটি রাজ্য কর্ণাটকেও একই চিত্র। পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক আয়তনে কিন্তু অনেকটা ছোট এবং সেখানকার জনঘনত্ব পশ্চিমবঙ্গ থেকে অনেক কম। কিন্তু সেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৩৯ লক্ষ ডোজ। পাশাপাশি বাংলার থেকে আয়তনে ছোট মধ্যপ্রদেশ একই সংখ্যক ভ্যাকসিন পেয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে বিজেপি স্বীকার করে নিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একদম সঠিক। পশ্চিমবঙ্গকে সত্যিই কম ভ্যাকসিন দেওয়া হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026