বিনোদন

Parineeti Chopra: রিয়্যালিটি শোতে এসে হাউমাউ করে কেঁদে ভাসালেন পরিণীতি

টেলিভিশন জগতে প্রথমবার কারাণ জোহার ও মিঠুন চক্রবর্তীর সাথে বিচারকের আসনে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। কালার্সের আসন্ন রিয়্যালিটি শো ‘হুনারবাজ- দেশ কি শান’এ বিচারক হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। চলতি মাসের ২২’শে জানুয়ারি থেকে এই শো শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ভুটে অনলাইনে দেখা যাবে এই রিয়্যালিটি শো। তবে এই শোয়েরই একটি প্রোমোতে দেখা গিয়েছে রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারক হিসেবে এসে রীতিমতো কেঁদে ভাসালেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া।

শোনা গিয়েছে, ভুটের আসন্ন এই রিয়্যলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে কারাণ জোহার, মিঠুন চক্রবর্তী ও পরিণীতি চোপড়াকে। কারাণ জোহার ও মিঠুন চক্রবর্তী এর আগেও একাধিক রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে ছিলেন। তবে পরিণীতি চোপড়া এই প্রথমবার। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন অন্যতম দুই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও হার্ষ লিম্বাছিয়া। আপাতত দর্শকমহল ‘হুনারবাজ- দেশ কি শান’ দেখার অপেক্ষায় রয়েছেন। শোয়ের একটি প্রোমোতেই চোখ ভিজেছে সকলের।

ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে এক যুবক অসাধারণ দক্ষতার সাথে স্টান্ট ও জিমন্যাস্টের প্রদর্শন করেছেন। গতবছরের শেষ থেকেই এই প্রোমো ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ার পাতায়। পারফর্ম্যান্সের শেষে আবেগপ্রবন হয় সেই যুবক জানালেন মুম্বাই এসে তার লড়াইয়ের কথা, যা শুনে প্রকাশ্যে হাউমাউ করে রীতিমতো কেঁদে ভাসালেন অভিনেত্রী। তাকে সামলালেন কারাণ জোহার।

ঐ যুবক জানান, মুম্বাইতে এসে তার কোন থাকার জায়গা ছিল না। গাছতলাতেই রাত কাটাতেন তিনি। শুধুমাত্র স্বপ্নপূরণের জন্য লড়াই করবেন বলে চলে এসেছিলেন মুম্বাইতে। রোজের খিদে মেটানোর জন্য খাবার টুকুও জোগাড় করতে পারতেন না সেইসময়। তিনি ভগবানকে বলতেন, কিন্তু কেউ যেন দয়া করে এসে তাকে একটু খাবারের জন্য জিজ্ঞাসা করে। তবে এতকিছুর পরেও তিনি আশাহত হননি। চালিয়ে গিয়েছিলেন লড়াই, যার জন্যই তিনি আজ পৌঁছাতে পেরেছেন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে।

ঐ যুবকের কথা শুনে সকলেই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন ঐ মুহূর্তে। তবে অভিনেত্রী পরিণীতি চোপড়া তার কথা শুনে একেবারে নিজেকে সামলে রাখতে পারেননি প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, এই সমস্ত সত্যিকারের মানুষের লড়াইয়ের কথা শুনলে কিংবা তাদের কষ্ট দেখলে চোখে জল চলে আসে। তিনি যখন অঝোরে কাঁদছিলেন তখন তার পাশে থাকা বলিউডের অন্যতম পরিচালক-প্রযোজক কারাণ জোহার তাকে সামলেছেন, তা ভিডিও দেখেই স্পষ্ট হয়েছে। এমনকি বিচারকের আসনে থাকা মিঠুন চক্রবর্তীও তাকে উদ্বুদ্ধ করার জন্য কিছু কথা বলেছেন। আপাতত এই ভিডিও ভাইরাল হতেই সকলেই অপেক্ষা করে আছেন এই রিয়্যালিটি শোয়ের শুরুর জন্য। সকলেই জানতে চান তার লড়াইয়ের গল্প। দেখতে চান তার সাফল্যও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026