পলিটিক্স

Jubin Nautiyal: পদ্মশিবিরে যোগ দিচ্ছেন গায়ক জুবিন নটিয়াল? সাংসদ লকেট-র সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে

বর্তমানে বলিউডের বিখ্যাত গায়ক গায়িকাদের কথা জিজ্ঞাসা করব প্রথমে নাম আসবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, প্রমুখু। তবে এদের মধ্যে আরো এক তরুণ গায়ক জায়গা করে নিয়েছে। তিনি আর কেউ নন সকলের প্রিয় জুবিন নটিয়াল৷ এই গায়কের গান বহু সঙ্গীতপ্রেমীর মন জয় করে নিয়েছে। নিজের অসাধারণ কণ্ঠ দিয়ে গোটা ভারতবাসীর মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। নিজের সুরেলা কন্ঠ দিয়ে বহু শিল্পীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন এই জুবিন। বর্তমানে বলিউডে একের পর এক হিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন

জুবিন নটিয়াল দেবভূমি উত্তরাখণ্ডের বাসিন্দা৷ গায়ক হওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন। অনেক স্ট্রাগেল করার পর জুবিনের মিষ্টি কন্ঠস্বর এখন এখন গোটা ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। শুধু ভারত নয় বিদেশেতেও জুবিনের জাদু ছড়িয়ে পড়েছে। সম্প্রতি জুবিনকে ঘিরে করে একটি খব্র ছড়িয়েছে। না উনি কারোর সাথে প্রেম করছেননা৷ তাহলে? উনি নাকি এবার রাজনীতির ময়দানে পা রাখতে পারেন। শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দান করতে পারেন এবার জুবিন।

আর সোমবার বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে জুবিনের সাক্ষাৎ নিয়ে এই নতুন জল্পনা নিয়ে কানাঘুঁষা শোনা যাচ্ছে। বিজেপির সাংসদ তথা অভিনেত্রী লকেট নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দুজনের হাসিমুখে একটি ছবি পোস্ট করে ক্যপশানে লিখেছেন, ‘প্রতিভাবান গায়ক উত্তরাখণ্ডের শান জুবিন নটিয়ালের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল।”

লকেটের সঙ্গে জুবিনের এই ছবি শেয়ার হতেই উত্তরাখণ্ডের রাজনীতিতে জুবিনের বিজেপি যোগের জল্পনা আরো বাড়ছে। যদিও, বিজেপিতে যোগদান নিয়ে গায়ক এবং সাংসদ কোনো কথা বলেননি৷ উল্লেখ্য, এই বছরই উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সেই নির্বাচনের আগে এমন একটি জল্পনাই বেড়ে চললো। তাহলে সঙ্গীতের পাশাপাশি রাজনীতির ময়দানে অভিষেক করতে চলেছেন জুবিন? তবে কয়েকমাস আগে জুবিন গুজরাটে গিয়ে একটা উৎসবে। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন এই গায়ক। সেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেনের সঙ্গে সাক্ষাৎ করার পর জুবিন প্রকাশ্যে বলেছিলেন, ‘এবার বুঝলাম প্রধানমন্ত্রী কেন এত বিনয়ী। তিনি তার মায়ের কাছ থেকে এই সুস্বাদুতা পেয়েছেন।” এই দুই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

    

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026