নিউজ

শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন, এই প্রথম ছুটির দিনেও ছুটি থাকবে না পার্লামেন্ট

নয়াদিল্লি : হবে কি হবে না এই টালবাহানার মধ্যেই শেষ পর্যন্ত শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন৷ সূত্রের খবর অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলতে পারে সংসদের অধিবেশন৷

করোনা সংক্রমণের জেরে সংসদের অধিবেশন হবে কি না, হলেও কীভাবে হবে তা নিয়ে টানাপোড়েন রয়েছে। তবে এরই মধ্যে কেন্দ্র সরকার ঘোষণা করেছে অধিবেশনের দিনক্ষণ। টানা ১৮ দিন অধিবেশন চালানোর পরিকল্পনা করেছে সরকার৷ সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও সংসদের কাজ চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও বিরোধীদের দাবি, এক সপ্তাহ অধিবেশনের মেয়াদ বাড়িয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে অধিবেশনের কাজ বন্ধ রাখা হোক৷

তবে অধিবেশন শুরু হলেও করোনা সংক্রমণ যাতে না ছাড়ায় সে সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলা হবে৷ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অধিবেশন চলাকালীন সাংসদদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে৷ আপাতত ঠিক হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট আসনের পাশাপাশি তাঁদের গ্যালারিতেও বসার বন্দোবস্ত করা হবে৷

পারস্পরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি Ultra Violet Disinfectant Radiation, বড় আকারের এলইডি স্ক্রিন বসিয়ে অধিবেশনের কাজকর্ম সব সাংসদদের দেখানোর হবে৷ সংসদের বাদল অধিবেশনে বেশ কয়েকটি অর্ডিন্যান্স পেশ করার পরিকল্পনা আছে৷ যদিও করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এই অধ্যাদেশগুলি সংক্রান্ত কোনও কাগজ সাংসদদের দেওয়া হবে না৷ বরং তার বদলে তাদেরকে ডিজিটাল প্রতিলিপি সাংসদদের পৌঁছে দেওয়া হবে৷

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026