নিউজ

শারীরিক অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়

বেশ কিছুদিন ধরেই গভীর কোমায় ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কিডনি সংক্রান্ত রোগ  আগের থেকে আরও জটিল হয়েছে । গভীর কোমায় থাকাকালীনই তার ছেলে টুইট করে জানান তার বাবা বেঁচে আছেন। কারন কিছুদিন আগেই গুজব রটে প্রনববাবু মারা গেছেন।কিন্তু তার পরেই জানা যায় তিনি বেঁচে আছেন।এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, বুধবার মেডিক্যাল বুলেটিনে এ কথাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।

গত ১০ অগস্ট থেকে দিল্লিতে আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরে আবার  করোনার সংক্রমণও ধরা পড়ে তাঁর শরীরে । আর তার কদিন পরেই  শোনা যায় তিনি আর বেঁচে নেই । লাগাতার মৃত্যুর খবরের পর  তার বেঁচে থাকার খবর প্রকাশ্যে এলেও সেভাবে কোনো উন্নতি হয়নি তার শারীরিক অবস্থার।,

গতকাল রাত থেকে ফের তাঁর মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হতে শুরু হওয়ায়  চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখছেন চিকিৎসকরাও। প্রাক্তন রাষ্ট্রপতি ভেন্টিলেশনে আছেন জেনে আরও একবার  উদ্বেগ বাড়তে শুরু করেছে বিভিন্ন মহলে।তবে গত বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু এভাবে আর কদিন তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে সেই নিয়েও চিকিৎসকদের পাশাপাশি সাধারন মানুষকে অবিরত ভাবাচ্ছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026