রাজ্য

রাজীবের মানভঞ্জনের চেষ্টায় শাসক শিবির, বনমন্ত্রীর বৈঠক পার্থ চট্টোপাধ্যায়ের সাথে

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের চেষ্টায় এবার কোমর বেঁধে নেমে পড়লেন শাসক শিবির। আগেই জানা গিয়েছে যে রবিবার সকালে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই অনুযায়ী এইদিন বেলা ১২ টার সময় এই সংক্রান্ত বৈঠক শুরু করেছেন শাসক শিবিরের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে বৈঠক ডাকা হয়েছে রাজ্যের শাসক শিবিরের ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও। তিনি এইদিন বেলা ১১ টা ৫৫ মিনিট নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বড়িতে পৌঁছান। আর বেলা ১২ টা ২০ নাগাদ সেখানে হাজির হন বনমন্ত্রী। এই রুদ্ধদ্বার বৈঠক বেশ অনেক ক্ষণ ধরেই চলবে বলে খবর তৃণমূল সূত্রের। আজই তারা সমাধান করতে চান রাজীব-সমস্যার।

নিয়মিত নিজের দফতরে গেলেও কিছুদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না বনমন্ত্রী। বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক বেসুরো মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। দলের প্রতি ক্ষুব্ধ শুভেন্দু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব পদ। এমন সময় দেখা গিয়েছিল শুভেন্দুর সাথে রাজীবের পোস্টার। সেই পোস্টারকে ঘিরে চলছিল রাজনৈতিক মহলে জল্পনা।

শুক্রবার হুগলীর কামারপুকুর এলাকায় পুরোহিতদের একটি সভায় যোগ দিয়ে বেসুরো মন্তব্য করেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। রামকৃষ্ণের বাণী বলেন তিনি। তিনি বলেন, “ঠাকুরের কথায়, যত মত তত পথ। অর্থাৎ যত মানুষ থাকবে তত তাদের মত থাকবে, তার পথও ভিন্ন হবে। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হয়, তবে খোলা আছে অনেক পথ। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমার মনে হয়না।” এর আগেও তাকে কাজ করতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছিলেন রাজীব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026