নিউজ

“সময় আসলে বুঝবেন, আমার টাকা নেই”, ফের বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই জন্য তাদের সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডি আধিকারিকদের সাথে সিজিও কমপ্লেক্স থেকে জোক ইএসআই পর্যন্ত গ্রীন করিডোর করে দুইজনকে আনা হয়। গোটা রাস্তায় গাড়িগুলিকে কোনো সিগনালে দাঁড়াতে হয় না। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, তারপর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গাড়ি, তৃতীয় স্থানে আবার একটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এবং তারপর অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি ছিল। একদম শেষে ছিল আরেকটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি।

হাসপাতালে নিয়ে যাওয়া হলেই গেটের সামনে গত শুক্রবারের মতোই দুইজনকে ছেঁকে ধরেছিল সাংবাদিকরা। গত শুক্রবার তো অর্পিতা মুখোপাধ্যায় ক্যামেরার সামনে কেঁদে ভাসিয়ে গাড়ি থেকে পড়ে চোট পেয়েছিলেন। তারপর হুইল চেয়ারে বসে তিনি হসপিটালে ঢুকে যান। এছাড়া পার্থ চট্টোপাধ্যায় “ষড়যন্ত্রের শিকার” কথাটি বলার সুযোগ পেয়েছিলেন। তবে আজ আবারও পুরনো ভঙ্গিমাতেই হসপিটাল এ ঢোকার মুখে সাংবাদিকদের দিকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিনি কড়া নিরাপত্তার মাঝেও।

ইএসআই জোকা হাসপাতালে গাড়ি পৌঁছাতেই পার্থ চট্টোপাধ্যায়কে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিল নিরাপত্তার বেষ্টনী। তবে তাকে টপকে সাংবাদিকরাও বিভিন্ন প্রশ্ন ছোঁড়েন। বলা হয়, “পার্থবাবু আপনি কি ষড়যন্ত্রের শিকার?” উত্তরে মৌনতার পথকেই বেছে নেন প্রাক্তন মন্ত্রী। এরপর হঠাৎ করেই তিনি প্রত্যুত্তর দিয়ে বলেন, “সময় আসলেই বুঝবেন… আমার কোনো টাকা নেই।” একদম শেষে বুকে হাত দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন তার শরীর একদম ভালো নেই। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও তিনি আজ পায়ে হেঁটে হসপিটালে ঢুকে যান। তাকে আজকে দেখতে বেশ বিধ্বস্ত লাগছিল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026