নিউজ

মহিলারা এবার পাবেন দূরপাল্লার ট্রেনে কনফার্ম সিট, দারুন উদ্যোগ ভারতীয় রেলের

এতদিন পর্যন্ত বাস ও ট্রামের মতো গণপরিবহনে মেয়েদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষিত থাকতে বলে দেখা যেত। তবে ট্রেনেতে এমন কোনো সুবিধা ছিল না। তবে সম্প্রতি ভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ সুবিধা পরিকল্পনা নিয়েছে। এবার থেকে মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে এক্সপ্রেস ট্রেনে মহিলাদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষিত রাখা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই মেয়েদের সুরক্ষাতে বিশেষ পরিকল্পনা আনার জন্য কাজ শুরু করেছেন। দূরপাল্লার ট্রেনে মহিলাদের আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেল রিজার্ভ বার্থ সহ একাধিক নতুন পরিকল্পনা আনছে। একটি দূরপাল্লার ট্রেনে কোন কোন বার্থ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য জানার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেলমন্ত্রীর কথা অনুযায়ী, মহিলাদের জন্য প্রতিটি দূরপাল্লার মেইল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে ৬ টি করে সিট সংরক্ষিত থাকবে। পাশাপাশি গরিব রথ, রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দীর মত শীততাপ নিয়ন্ত্রিত এসি এক্সপ্রেস ট্রেনের তৃতীয় কোচ ও দ্বিতীয় কোচেও সংরক্ষিত সিট থাকবে। এই প্রসঙ্গে সবিস্তারে জানিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সুবিধা শুধুমাত্র পাবেন গর্ভবতী এবং প্রবীণ মহিলারা। তাই ৬ থেকে ৭ টি লোয়ার বার্থ রাখা হবে প্রতিটি স্লিপার কোচে। এছাড়া 3AC ও 2AC তেও ৪-৬ টি লোয়ার বার্থ থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026