পলিটিক্স

অবস্থানের কথা জিজ্ঞেস করে বিজেপিতে যাওয়া মিহিরকে চিঠি পার্থের, চিঠি দিয়ে পাল্টা জবাবে মিহির

অবস্থান কি জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা মিহির গোস্বামী কে চিঠি দিয়েছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী সাত দিনের মধ্যে তাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আর এর পাল্টা পার্থ চট্টোপাধ্যায় কে চিঠি দিয়ে নৈতিকতার প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা মিহির গোস্বামী। তাতে তিনি প্রশ্ন করেছেন, বাম-কংগ্রেস ছেড়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন ১৯ জন বিধায়ক। তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে শাসক শিবির?

শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়া ১২ জন বিধায়ককে ৬ জানুয়ারি শোকজের নোটিশ ধরিয়েছে শাসক শিবির। তাদের মাঝে রয়েছে মিহির গোস্বামীর নাম ও। সেই চিঠিতে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ডেপুটি লিডার তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) লিখেছেন, “আপনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়া বিধায়ক। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের জেরে আপনি দলের সঙ্গে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিজের অবস্থান জানানোর অনুরোধ করা হচ্ছে।” উত্তর দিয়েছেন মিহির। বলা বাহুল্য, কেবল মিহির গোস্বামী ছাড়া কেউই পাল্টা জবাব পাঠাননি তৃণমূল নেতৃত্বের কাছে।

আগের বছরের শেষের দিকে দল থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে বেসুরো গাইতে থেকেছেন মিহির গোস্বামী। ৩ রা অক্টোবর শাসক শিবিরের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন মিহির গোস্বামী। এর পর ২৭ এ নভেম্বর দলের সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই দিনই বিজেপিতে যোগদেন মিহির বাবু। এমন অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের চিঠি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। চিঠির পাল্টা চিঠি পাঠিয়েছেন বিধায়ক৷

চিঠিতে বাম- কংগ্রেস থেকে শাসক শিবিরে যোগদান করা ১৯ জনের নাম লিখে মিহির বাবু (Mihiir Goswami) লেখেন, তাদের পুরনো দলের পক্ষ থেকেও বিধায়ক পদ থাকা নিয়ে আপত্তি জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। যাঁর নিষ্পত্তি করা হয়নি। দল পরিবর্তন করেও তাঁরা সকলে বিধায়ক পদে বহাল তবিয়তে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026