রাজ্য

আর কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত জেলায় শুরু হবে ব্যাপক বৃষ্টি

অবশেষে স্বস্তি! দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পরে এবারে কিছুটা হলেও শান্তি পেতে চলেছে তিলোত্তমা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিলোত্তমার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কিছুক্ষণের মধ্যেই ছাড়া কলকাতাজুড়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার আকাশে মেঘ জমা শুরু হয়ে গেছে। পাশাপাশি এই সপ্তাহের শুরুর দিকে কলকাতায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছিল। তার সাথে সাথেই শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, “এই সময়টা ঝোড়ো হাওয়ার দাপট থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। এতদিনে গরম অত্যন্ত বেড়ে গিয়েছে এবং এই কারণে বর্তমানে সমুদ্রের বায়ু হু হু করে ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। কিন্তু বৃষ্টি হলেও, গরম কিন্তু এখনই কমছেনা।”

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশকিছু জেলা যেমন দার্জিলিং, উত্তর দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি সহ আরো বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও এখনো পর্যন্ত জলীয়বাষ্পের কমবেশি হবার কোন রকম সম্ভাবনা কিন্তু নেই। ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026