ভাইরাল & ভিডিও

বাস্তবের বাহুবলী! বিপন্ন বাচ্চা হাতেকে কাঁধে তুলে নজির গড়লেন ফরেস্ট গার্ড, দেখুন ভিডিও

বিগত ২০১৭ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ু একজন ফরেস্ট গার্ড একটি হস্তি শাবক কে বাঁচিয়ে ছিলো একটি খালে পড়ে যাওয়া থেকে। সেই হস্তি শাবক টি খালে পড়ে গেছিল এবং সেই ফরেস্ট অফিসার তাকে ঘাড়ের ওপর তুলে মেত্তুপালায়াম জঙ্গল থেকে তুলে নিয়ে এসে অবশেষে তার মায়ের সঙ্গে একসাথে মিলিয়ে দেয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দুর্দান্ত ভাইরাল হয়েছিল। এবং এই অসাধ্য সাধন করেছিলেন তামিলনাড়ুর একজন ফরেস্ট অফিসার পালিনিস্বামি সরতকুমার।

তারপর থেকে ওই ফরেস্ট অফিসারের বেশ কিছু ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। তার পাশাপাশি নেটিজেনরা তার ছবি কে বন্যপ্রাণী সংরক্ষণের একটি প্রতীক হিসেবে তুলে ধরতে শুরু করে। গত বছর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিশিয়াল দীপিকা বাজপাই টুইটার প্রোফাইলে এই ঘটনার একটি ছবি পোস্ট করেন।

দীপিকা লিখেছিলেন, “কিছুটা পুরনো দিনের ছবি। একটি হস্তিশাবককে উদ্ধার করলেন তামিলনাড়ুর ফরেস্ট অফিসার। নিজের কাঁধে উপরে তুলে হস্তিশাবকটিকে তিনি খালে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন। পরে সেই হস্তিশাবককে তিনি তার মায়ের সাথে মিলিয়ে দেন।” আর এবারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অফিসার সুশান্ত নন্দ ওই ভাইরাল ভিডিওটি টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন। শেয়ার করে তিনি ওই ব্যক্তিকে বাহুবলী হিসেবে চিহ্নিত করেছেন। এই টুইট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026