বালিগঞ্জ রেললাইনে সিগনালিং এর সমস্যার জন্য ফের নাজেহাল হতে হল লোকাল ট্রেন নিত্যযাত্রীদের। বালিগঞ্জে সিগনালিং এর সমস্যা হওয়ায় সোনারপুর, বারুইপুর, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ইত্যাদি জায়গা থেকে লোকাল ট্রেন এসে শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারেনি। সকাল সকাল অফিস যাত্রীদের এই ট্রেন বন্ধের কারণে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কার্যত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে যায়। অফিস টাইমে এমন ঘটনা ঘটায় নিত্যযাত্রীরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। বালিগঞ্জ থেকে ট্রেন এগোতে না পারায় প্রত্যেকটি স্টেশনে লোকাল ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়।
অন্যদিকে নির্বাচনের সময় বলে অন্যান্য সময়ের চেয়ে রাস্তায় বাসের সংখ্যা অনেক কম। তাই ট্রেনের বিকল্প হিসাবে বাসে করেও নিত্যযাত্রীরা তাদের অফিসে পৌঁছাতে পারিনি। সকাল সকাল অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে নিত্যযাত্রীরা জানতে পারে যে রেল পরিষেবা বন্ধ হয়েছে।
অন্যদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তারা সমস্যা সমাধানের চেষ্টায় কাজে লেগে পরেছে। কেন এই ধরনের সমস্যা হঠাৎ করে হল তা তাদের জানা নেই। এছাড়া ঠিক হতে কত সময় লাগবে তাও জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে অনেক নিত্যযাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে। তবে সম্প্রতি জানা যাচ্ছে যে দক্ষিণ শাখায় কিছু কিছু ট্রেন চালাচ্ছে রেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…