নিউজ

Indian Railways: আর কাটবে না নির্ঘুম রাত, দূরপাল্লার ট্রেন সফরে যাত্রীদের লাগেজ রক্ষা নিয়ে বড় আপডেট রেলের

দূরপাল্লার সফরে অধিকাংশ সময়েই অন্তত এক রাত বা দু রাত থাকতে হয় ট্রেনে (Indian Railways)। সফর কালে পরিষেবা ভালো হলে রাতের ট্রেনের অভিজ্ঞতাও যথেষ্ট সুখকর হতে পারে। কিন্তু কেবল মাত্র একটি ঘটনা আনন্দের মুহূর্তকে বদলে দিতে পারে আতঙ্কে। সেটা হল লাগেজ চুরি যাওয়া। দূরপাল্লার সফরে রাতের বেলায় এই কারণেই অনেকে দু চোখের পাতা এক করতে পারেন না। লাগেজ নিয়ে দুশ্চিন্তা থাকে কমবেশি সকলেরই। তবে রেলের তরফে এ বিষয়েও নিশ্চিন্ত করা হয়েছে যাত্রীদের।

রাতের সফরে যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন লাগেজের চিন্তা না করেই। কারণ রেলওয়ের ম্যানুয়াল অনুযায়ী, চলন্ত ট্রেনের দরজা বন্ধ করে চুরির ঘটনা এড়ানোর দায়িত্ব টিকিট পরীক্ষকের। তিনি যদি নিজের কর্তব্যে অবহেলা করেন তবে তার বিরুদ্ধে অভিযোগ জানানোরও সুযোগ পাবেন যাত্রীরা। সাধারণত রাতের ট্রেনেই লাগেজ চুরির ঘটনা বেশি দেখা যায়। যাত্রীদের মধ্যে ভয় থাকে কোনো স্টেশন থেকে কোনো বহিরাগত যাত্রী উঠে ঘুমন্ত থাকার সুযোগে লাগেজ নিয়ে যেতে পারে।

উল্লেখ্য, প্রিমিয়াম ট্রেন এবং এসি ক্লাসে রয়েছে দুটি গেট। কিন্তু এসব কোচে যাত্রী ওঠানামার সংখ্যা কম হওয়ায় এই সব কোচের গেট গুলি খুব বেশি খোলা হয় না। তবে স্লিপার ক্লাসে কোচগুলির গেট প্রায় প্রতিটি স্টেশনেই খোলা হয়। যাত্রীরা ওঠা নামা করে। কিন্তু রেলের ম্যানুয়াল অনুসারে, ট্রেনের গেট খোলা বন্ধ করার দায়িত্ব টিটির।

স্টেশনে ট্রেন ঢুকলে কামরার গেট খোলার দায়িত্ব টিকিট পরীক্ষকের। যে দিকে প্ল্যাটফর্ম শুধুমাত্র সেই দিকের গেটই টিটি খুলতে পারবেন। উলটো দিকের গেট বন্ধই থাকবে যাতে উলটো দিক থেকে কেউ উঠে পড়তে না পারে। আবার ট্রেন স্টেশন ছেড়ে এগোলে গেট বন্ধ করার দায়িত্বও টিটির। তিনি নিজের দায়িত্ব পালন না করলে ১৩৯ এ অভিযোগ জানাতে হবে। 9717680982 নম্বরে এসএমএস করেও অভিযোগ জানানো যাবে। পাশাপাশি @RailMinIndia তে এক্স হ্যান্ডেলে অভিযোগ জানানো যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026