টেক বার্তা

Airtel Tarriff Rate: এক ধাক্কায় এতটা বাড়ছে রিচার্জ প্ল্যানের দাম, মাথায় হাত Airtel গ্রাহকদের

দেশ যত ডিজিটালাইজড হচ্ছে, টেলিকম সংস্থাগুলিরও ততই বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রথম সারিতে শুরুর দিকেই রয়েছে এয়ারটেল (Airtel)। গোটা দেশ জুড়ে বহু মানুষ এয়ারটেল এর গ্রাহক। দ্রুত ইন্টারনেট পরিষেবা এবং ভালো নেটওয়ার্কের জন্য বেশ জনপ্রিয়তা রয়েছে এই সংস্থার। তবে সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এয়ারটেল গ্রাহকদের।

যত দিন যাচ্ছে স্মার্টফোনের উপরে মানুষের নির্ভরতা ততই বাড়ছে। এখন প্রায় সব কাজেই ইন্টারনেট প্রয়োজন হয়। তাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যান গুলির দামও বাড়াচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থা গুলি। এবার জানা গিয়েছে, এয়ারটেলও তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করতে পারে। এই সম্ভাবনা উসকে দিয়েছেন খোদ সংস্থার সিইও। আগামী দিনে মোবাইল খরচ বৃদ্ধির সপক্ষে দাবি তুলেই রিচার্জ প্ল্যান গুলির খরচ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, বর্তমানে গ্রাহক পিছু এয়ারটেলের আয় প্রায় ২০০ টাকা। এই আয় বাড়িয়ে কমপক্ষে ৩০০ করতূ হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও। সেক্ষেত্রেও নাকি এটাই হবে বিশ্বের মধ্যে সবথেকে কম ARPU। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ছিল ১৯৩ টাকা, যা ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ২০৯ টাকা।

কিন্তু এক্ষেত্রে এয়ারটেলের গ্রাহকদের রিচার্জ প্ল্যানের দামে কোনো পরিবর্তন আসেনি। তবে এবার যদি ARPU এক ধাক্কায় বাড়িয়ে ৩০০ তে নিয়ে যেতে হয় তাহলে রিচার্জ প্ল্যানের দাম বাড়বে। আর সেক্ষেত্রে পকেটে টান পড়বে সংস্থার বহু গ্রাহকদের। এমনকি এও শোনা যাচ্ছে, শুধু এয়ারটেল নয়, ট্যারিফ বাড়ানোর পথে হাঁটতে চলেছে আরও একাধিক টেলিকম সংস্থা। লোকসভা নির্বাচন শেষের পরেই ট্যারিফ বাড়ানো নিয়ে আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026