হাওড়া: কার্যত রণক্ষেত্রে চেহারা নিল হাওড়া স্টেশন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত-আট মাস ধরে চালু হয়নি লোকাল ট্রেন। এর জন্য নিত্য যাত্রীদের নাজেহালের শেষ নেই। যদিও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আর সেই স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা হাওড়া স্টেশন।
যাত্রীদের বক্তব্য, ‘কাজে কলকাতায় এসেছি। ট্রেন চলছে না। ফিরব কীভাবে? তাই স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।’ এই দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে হাওড়া স্টেশন চত্বরে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, রেল পুলিশকে কার্যত লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
যাত্রীদের ঢোকার মুখে গেট বন্ধ করে দেওয়া হয় হাওড়া স্টেশনের। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা। পুলিশ লাঠিচার্জ করে যাত্রীদের আঘাত করেছে বলেও অভিযোগ এসেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জিআরপি এবং আরপিএফের হস্তক্ষেপ এদিন ঘটে। কার্যত লোকাল ট্রেন চলছে না, আর তাতেই যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে বলে রেল তরফে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…