রবিবার থেকে বড়সড় বদল আসতে চলেছে মদের দামে। জানা গিয়েছে এইবার ২২ ধাপে নির্ধারণ করা হবে মদের দাম। এই বছর এপ্রিল মাসে রাজ্য সরকার হতে মদের ওপর চাপানো হয়েছে ৩০% কর। যার ফলে রাজ্যে মদ এবং বিয়ারের বিক্রি লকডাউনের আগের তুলনায় ৪০% কমে গিয়েছে। সম্প্রতি এমনটাই তথ্য প্রদান করেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ-র ডিরেক্টর বিনোদ গিরি।
এক সংবাদমাধ্যমে গিরি জানান যে, এই বিষয়ে কনফেডারেশনের প্রতিনিধিরা রাজ্য অর্থ সচিব এবং শুল্ক সচিবের সঙ্গে সাক্ষাত করবেন। সেখানে পুনর্বিবেচিত হবে মদের দাম। তিনি আরও জানান যে, উৎসবের কথা মাথায় রেখেই মদের দাম নিয়ে ভাবনাচিন্তা করবে রাজ্য সরকার।
অন্যদিকে কলকাতার এক নামী মদ বিক্রেতা সংস্থা দাবি করেছে, সরকার ৩০% সেলস্ ট্যাক্স চাপিয়ে ২২ ধাপে স্থির করেছে মদের নতুন দাম। এর ফলে আরও বাড়তে চলেছে বেশ কিছু দামী মদের দাম। ফলস্বরূপ, মানুষজনের মন অনেকটাই কান্ট্রি লিকারের দিকে যেতে পারে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…