ভোজপুরি অভিনেত্রী মোনালিসা এবং বিখ্যাত অভিনেতা পবন সিং উভয়ই ভোজপুরি সিনেমা শিল্পে বেশ সুপরিচিত নাম। শুধু চলচ্চিত্রেই নয়, মোনালিসা টিভি ইন্ডাস্ট্রিতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন। বাঙালি হয়েও যেভাবে তিনি ভোজপুরি দুনিয়ায় নিজের নাম করে নিয়েছেন, তা দেখার মত। এছাড়াও ভোজপুরি সুপারস্টার পবন সিং এবং মোনালিসা একসাথে অনেক সুপারহিট ছবিতেও কাজ করেছেন।
এই সময় সোশ্যাল মিডিয়ায় পবন সিং ও মোনালিসার একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। এটি মূলত একটি গানের ভিডিও। গানটির নাম জগহ পে জাতা। গানটিতে পবন সিং ও মোনালিসাকে দারুন স্টেপ দিয়ে নাচতে দেখা গেছে। গানটি গেয়েছেন পবন সিং নিজেই এবং তার সাথে গলা মিলিয়েছেন কল্পনা। অন্যদিকে, এই গানের কথা লিখেছেন বিনয় বিহারী এবং সুরও দিয়েছেন বিনয়।
এই দুই জুটির এই গান ইন্টারনেটে ভাইরাল হয়েছে কারণ এই জুটিকে একসঙ্গে খুব ভালো লাগছে দেখতে। এছাড়াও এই জুটির রোমান্স দেখতে কেউ কোনোদিন ক্লান্ত হয়না। এই ভিডিওতে দেখা যায়, কিভাবে তারা দুজনেই বৃষ্টিতে ভিজে খুব রোমান্টিক নাচ করছেন। এই নাচ মানুষ পছন্দও করছেন ব্যাপকভাবে। এতে মোনালিসা একটি সাদা রঙের শাড়ি পরেছেন, যাতে তার স্টাইল বেশ হট দেখাচ্ছে।
গানটি এখন পর্যন্ত ৮ কোটির বেশিবার দেখা হয়েছে। এই গানটি আপনি ইশতার (ishtar) রিজিওনাল নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তবে ইউটিউবে এই দুজনের গান সার্চ করলে অনেক গানই আপনি পাবেন। এই দুই অভিনয় শিল্পীই তাদের অসাধারণ অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যার কারণে তাদেরর ছবির গান আসতেই সেগুলি খবরের শিরোনামে চলে আসে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…