মনে আছে ‘উত্তরণ’ এর কিউট সি ‘ইচ্ছা’কে? এমন পুরো চেহারা বদলে গেছে, দেখুন অভিনেত্রীর সুন্দর ছবি

২০০৮ এর টানটান উত্তেজনা আর মিষ্টি গল্পে ভরপুর ‘উত্তরণ’ (Uttaran) ধারাবাহিকের কথা নিশ্চয় অনেকের মনে আছে। ওই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র ইচ্ছা ও তাপস্যা দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। অভিনেত্রী টিনা দত্ত এবং রশ্মি দেশাই এই ধারাবাহিকের হাত ধরে বহু দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায়, কিন্তু এই দুই চরিত্রের ছোট বেলার দুই মিষ্টি মেয়েকেও দর্শকরা সমান ভাবে আপন করে নেয়, বিশেষ করে ছোট্ট ইচ্ছার মিষ্টি হাসি আর ওর কাহিনী অনেকের মনে ছাপ ফেলে। দুটি বিনুনিওয়ালা সেই কিউট মেয়েটির নানান আবদার, দুঃখ, সহানুভূতি, বন্ধুত্ব দেখে দর্শকরা সেই সময় ইচ্ছার বন্ধু হয়ে ওঠে। যারা নিয়মিত এই ধারাবাহিক দেখতেন তাদের কাছে ছোট ইচ্ছা ওরফে স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani) তাদের ঘরের মেয়ে হয়ে ওঠে।

এখন সেই কিউট সি ইছা অর্থাৎ স্পর্শ খানচান্দানি কিন্তু আর ছোট্টটি নেই, তবে তার হাসি এখনও আগের মতন চওড়া রয়েছে। সম্প্রতি, অভিনেত্রী তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দেখে তার বয়স অনুমান করা যাচ্ছে ২২ বা ২৩। এখনও সেই কিউট সি ইছা একই রকম কিউটই রয়েছেন।

কালার্স এ সম্প্রচারিত হিন্দি ধারাবাহিক ‘উত্তরণ’ দিয়ে অভিনয় জগতে বিশেষ পরিচিতি পেলেও, পরবর্তীতে বেশ কিছু হিন্দি প্রজেক্টে কাজ করেছেন, যেমন – ‘Vikram Betaal Ki Rahasya Gaatha’, গুলাল এবং নাচ বলিয়ের মতো রিয়েলিটি শোতে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি, এই অভিনেত্রী লুসি লিউ পরিচালিত মীনা: হাফ দ্য স্কাই নামে একটি হলিউড ছবিতেও অভিনয় করেছেন। এছাড়া, রানি মুখার্জি অভিনীত হিচকি ছবিতে ওরু চরিত্রে অভিনয় করেছেন এই কিউট সি ইছা ওরফে স্পর্শ খানচান্দানি (Sparsh Khanchandani)। কাজ করেছেন 3d animation সিনেমা Shivalika তেও। Ego – That Differs নামে একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তবে, শুধু অভিনয় নয় ডাবিং ফিল্ডেও দুর্দান্ত স্পর্শ। যারা Sofia the First দেখেছেন, সেই আমেরিকান কাল্পনিক সিরিজে স্পর্শ Princess Sofia চরিত্রে ডাবিং করে যথেষ্ট পরিচিতি পেয়েছেন।

এখনও সেই দুই বিনুনিওয়ালা মেয়ে কিন্তু যথেষ্ট স্টাইলিশ হয়ে উঠেছেন। তার সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যায় তার একাধিক পোস্ট যা আপনার নজর কাড়বেই।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026