ভাইরাল & ভিডিও

Pawandeep-Arunita: দক্ষিণী পোশাকে মঞ্চে মাতালেন পবনদীপ ও অরুনিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘ইন্ডিয়ান আইডল ১২’ প্রায় চার মাস হল শেষ হয়েছে। তবে এখনো অরুনিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ইন্ডিয়ান আইডল শুরুর সময় থেকেই তাদের দুজনের প্রেম নিয়ে দর্শকদের মধ্যে গুঞ্জন ছিল প্রচুর। তবে ইন্ডিয়ান আইডল শেষ হয়ে যাওয়ার পরেও সেই গুঞ্জন থামেনি বরং বেড়েছে আরো। থেকে থেকেই কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় উঠে আসেন এই জুটি। এবছর ইন্ডিয়ান আইডলের সেরার সেরা শিরোপা অর্জন করেছিলেন পবনদীপ রাজন। অন্যদিকে তার পরেই দ্বিতীয় স্থানে ছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। এনারা দুজনেই দুর্দান্ত কন্ঠের অধিকারী, সেই নিয়ে কোন সন্দেহ নেই। তবে সম্প্রতি পুরনো একটি ভিডিও মাধ্যমে চর্চায় উঠে এসেছেন এই জুটি।

ইন্ডিয়ান আইডল চলাকালীন একাধিক গানে দুজনকে একসাথে পারফর্ম করতে দেখা গিয়েছে মঞ্চে। সম্প্রতি তেমনই একটি ভিডিও আবারো ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে এবং সকল নেটনাগরিকদের মধ্যে। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজনে একেবারে দক্ষিণী পোশাকে অর্থাৎ দক্ষিণের কায়দায় শাড়ি ও মানানসই গয়না পড়েছেন অরুনিতা এবং পবনদীপও দক্ষিণী পায়দায় সাদা শার্ট ও সাদা ধুতি পড়েছেন। এই পোশাকে তারা মঞ্চের উপর রীতিমতো নেচে নেচেই গান গেয়েছিলেন। যা দেখে বেশ উপভোগ করেছিলেন উপস্থিত সমস্ত বিচারকমণ্ডলী এবং অন্যান্য প্রতিযোগিরা। সম্প্রতি এতদিন পর আবারো সেই ভিডিও কোন কারণে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় তাদের অনুরাগীদের মধ্যে।

বর্তমানে এনারা দুজন একাধিক গান একসাথে প্লেব্যাক করে ফেলেছেন। তাদের গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সঙ্গীত অনুরাগীদের একাংশের মধ্যে। দেশ-বিদেশের মঞ্চে লাইভ পারফর্ম্যান্সও করছেন তারা। কদিন আগেই লন্ডন থেকে লাইভ শো করে ফেললেন এই দুই গায়ক গায়িকা। তাদের সাথে ছিলেন মহম্মদ দানিশ ও সাইলি কাম্বলে। চলতি মাসেও কানাডাতে লাইভ শো করতে গিয়েছেন এই চার গায়ক গায়িকা। সেই সমস্ত লাইভ শো’এর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের গান গাওয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে, যা দেখতে এবং শুনতে বেশ পছন্দ করেন সঙ্গীত অনুরাগীরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026