ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোটি কোটি টাকা কৃষকদের জন্য, এই কাজটি না করলে আটকে যাবে যোজনার টাকা

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সমস্ত প্রাপকদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি মোদি সরকার প্রকাশ করেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির বেনিফিসিয়ারি একটি লিস্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি সময়ের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির টাকা।

ইতিমধ্যে এই পিএম কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন প্রায় ১২ কোটির বেশি গরীব অসহায় কৃষকরা ৷ তাঁদের জন্য ২০২১ এ পিএম কিষান যোজনায় মোদি সরকারের তরফে বড় এক বদল আনা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই কিস্তির টাকাতে KYC করলে তবেই পাবেন কৃষকরা ৷ সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া পুরোটাই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ যদি e-KYC না দেওয়া হয় তাহলে কৃষকদের টাকা আটকে যাবে ৷

মোদি সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এই পিএম কিষান যোজনার দশম কিস্তির টাকা পেয়ে যাবেন ৷ আর এবার বড়দিনের আগে কৃষকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। পাশাপাশি এও বলা হয়ে এই টাকার জন্য বিশেষ ওটিপি-র জন্য কিষান কর্নারে ইকেওয়াইসি বিকল্পে সেই প্রাপককে ক্লিক করতে হবে এবং বায়োমেট্রিকের জন্য নিকটতম সিএসসি কেন্দ্রে সেই ব্যক্তিকে যোগাযোগ করতে হবে ৷ এবার আর ব্যাঙ্কে গিয়ে নয় বরং বাড়িতে বসেই ওনিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে প্রাপকরা e-KYC করতে পারবেন ৷

এর জন্য কি কি করতে জেনে নিন বিস্তারিত।

১. এর জন্য প্রথমে গ্রাহককে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে।

২. ডানদিকে থাকা ট্যাবের সব থেকে উপরে e-KYC লেখা থাকবে ৷ আর ইউজারকে সেখানে গিয়ে ক্লিক করতে হবে।

কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?

যে সব কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে এইবারে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা শুধুমাত্র যে কৃষকরা পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷

লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-১. প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে ৷

২. এরপর হোমপেজে Farmers Corner অপশন আসবে তাতে ক্লিক করতে হবে ৷

৩. Farmers Corner সেকশনের ভিতর আপনাকে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর আপনাকে ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷

৫. এরপর আপনাকে Get Report এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ আর সেই লিস্টে এ চেক করে নিতে পারবেব সেই নির্দিষ্ট গ্রাহকের নাম আছে কিনা।

৬.ওয়েবসাইটে ভিজিট করার পর ডানদিকে ফার্মাস কর্নারে ক্লিক করে ভেনিফিশিয়ারি স্টেটাস অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরই নতুন পেজ খুললে এবার আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে কিস্তির পুরো স্টেটাস সম্বন্ধে গ্রাহকরা জানতে পারবেন ৷

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026