বিনোদন

ফের একসঙ্গে অরুনিতা-পবনদীপ, প্রকাশ্যে আসতেই ভাইরাল ছবি

গতবছর আগস্ট মাসে শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’। সেই ইন্ডিয়ান আইডলের বিজেতা ছিলেন পাহাড়ি ছেলে পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে বিচারকদের এই সিদ্ধান্তে কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছিলেন বাংলার মানুষ। তবে বিচারকদের সিদ্ধান্ত নিয়ে কখনোই কোনো রকম ক্ষোভ ছিল না তার মনে। তবে মাঝে বেশ কিছুটা সময় তাদের নিয়ে কোনোরকম আলোচনা হয়নি মিডিয়ায়। তবে সম্প্রতি নিজেদের ছবির জন্যই আবারো চর্চায় অরুদীপ।

ইন্ডিয়ান আইডল চলার সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল মিডিয়াতে। তবে এই প্রসঙ্গে তাদের কাছে যতবার প্রশ্ন রাখা হয়েছে তারা সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা শুধুমাত্র বন্ধু। তবে তাদের ভক্তদের পাশাপাশি নেটিজেনরা সেই কথা বিশ্বাস করতে নারাজ। সম্প্রতি তাদের বিশ্বাসে ঘি ঢাললো অরুদীপের বেশ কিছু ছবি।

এই মুহূর্তে তারা রালিজ, নর্থ কারোলিনা’তে রয়েছেন। সম্প্রতি ড্রামার তুষার কার্মা অরুনিতা ও পবনদীপের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ার পাতায়। তাদের ভক্তরা এখন নিশ্চিত তারা একসাথেই রয়েছেন। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের আলাদা আলাদাভাবে ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ভক্তদের ধারণা, তারা জানতে দেননি তারা একসাথে একই জায়গায় রয়েছেন। তবে ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে নেটপাড়ায়। উল্লেখ্য, তাদের সাথে সেখানে সাইলি কম্বলে ও মহম্মদ দানিশও রয়েছেন।

সম্ভবত কোনো লাইভ পারফর্ম্যান্সের জন্যই রালিজে গিয়েছেন তারা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার বিদেশের বিভিন্ন জায়গায় গান গেয়ে মানুষের মন জয় করেছেন এই তরুণ সঙ্গীতশিল্পীরা। খুব অল্পসময়ের মধ্যেই এই গায়ক-গায়িকারা দেশ-বিদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন নিজেদের কন্ঠের জোরে। সম্প্রতি মহম্মদ দানিশ নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে চারজনের একটি মজাদার রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে চারজনকে একসাথে রালিজের রাস্তায় মজা করতে দেখা গিয়েছে। তবে মোদ্দা কথা হল অরুনিতা ও পবনদীপকে পুনরায় একসাথে দেখতে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত তাদের অগণিত ভক্তরা, তা ভাইরাল হওয়া ছবিতে তাদের মন্তব্য দেখেই স্পষ্ট হয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026