টি-টোয়েন্টি সিরিজের পর এবার টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামী ১২ই মার্চ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে মে একাধিক পরিবর্তন দেখা যাবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথম একাদশে কোনভাবেই অফ ফর্মে থাকা ক্রিকেটার সুযোগ পাবে না বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার পূর্বে গতকাল অনুশীলনে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেখানেই এক আলাদা মেজাজে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। অনুশীলন শেষে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ফটোসেশনে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যেখানে রাহুল দ্রাবিড়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিনায়ক রোহিত শর্মা, জয়ন্ত যাদব, রবীচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থকে দেখা গেছে। ভারতীয় ক্রিকেটারদের দলবদ্ধ এই ফটো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপনাদের জানিয়ে রাখি, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২২২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল ইন্ডিয়া। যেখানে ইনিংস পরাজয় ঘটেছিল শ্রীলংকার। ভারতীয় তাদের হয়ে রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল। ৫৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৭৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে সবকটি উইকেট হারায়। ইতিপূর্বে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল ভারত।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…