বিনোদন

প্রমোশনের সময় চমৎকার পোজ, ভিডিও ভাইরাল হতেই ট্রোলড হলেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ আলিয়া ভাটের জীবনের একটি মাইলফলক হয়ে রয়ে যাবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এই ছবি রীতিমতো প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রশংসা পেয়েছে বলিউডের অন্দরেও। উল্লেখ্য, এই ছবির প্রচারের জন্যই সাদা রঙের পোশাককেই বেছে নিয়েছেন অভিনেত্রী। এই ছবির সমস্ত প্রচারে অভিনেত্রীকে সাদা রঙের বিভিন্ন ধরনের পোশাকে দেখা গিয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সাধারণের। তবে সম্প্রতি মুম্বাইতে একটি জায়গায় ছবির প্রচারের জন্যই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তিনি ধরা দিয়েছেন পাপারাজিৎদের ক্যামেরায়। এদিন তার লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো ট্রোলড হয়েছেন তিনি।

ইনস্টাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি। যেখানে অভিনেত্রীকে একটি ডিপনেক শর্ট ড্রেসে দেখা গিয়েছে। সাথে একটি সাদা রঙের ব্লেজার পরেছিলেন তিনি। পায়ে ছিল স্টিলেটো, কানে ছিল মানানসই দুল, হস্টেল বেঁধে, হালকা মেকাপে পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। আর এরপর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো কটাক্ষে শিকার হতে থাকেন আলিয়া ভাট।

কারোর মতে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নকল করেন। আবার কারোর মতে এই ভিডিওতে বাস্তবের ছাপ স্পষ্ট। অন্য আরেকজন বলেছেন, তিনি মেকাপ ছাড়াই চলে এসেছেন প্রকাশ্যে। এছাড়াও একাধিক অপ্রীতিকর মন্তব্য দেখা গিয়েছে ভিডিওর কমেন্টবক্সে। তবে অভিনেত্রীকে এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি। এই ধরনের ট্রলিংকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। কারণ বলি ডিভাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে প্রায়ই। অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরা সবসময়ের মতোই প্রশংসায় ভরিয়েছেন তাকে। তবে সম্প্রতি এই ভিডিওকে কেন্দ্র করেই পুনরায় মিডিয়ায় চর্চিত হলেন তিনি।

আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই বক্সঅফিসে ভালোই সাড়া ফেলেছে, তা স্পষ্ট। তবে এরপর অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। এছাড়াও ‘রকি অ্যান্ড রানি কি লাভ স্টোরি’তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রীর। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026