সুহানা খান, অনন্যা পান্ডে এবং শানায়া কাপুর এরা তিনজন হলেন একেবারে বেস্ট ফ্রেন্ড ফর এভার। মাঝে মধ্যেই তাদেরকে দেখা যায় বিভিন্ন জায়গায় ফ্রেন্ডশিপ গোল দেওয়ার মাধ্যমে। একাধিক ভিডিওতে আমরা তাদেরকে দেখেছি একসাথে সময় কাটাতে। এই তিনজন স্টার কিড সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তিনজনের বন্ধুত্বের কিসসা বি টাউনের অলিতে গলিতে ঘুরতে থাকে। তিনজন স্টার যখনই সময় পান তখনই পার্টি করে থাকেন। আর এমনি পার্টির কিছু মুহূর্ত এবারে হলো ভাইরাল।
এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, তিনজন আন্তর্জাতিক নারী দিবসের দিন পুল পার্টি করছেন। সুহানা, অনন্যা এবং শনায়া তিনজন পুলে একসাথে সময় কাটাচ্ছেন এবং তারা তিনজনে সময়টা একসাথে ইনজয় করছেন। এই পুল পার্টিতে তাদের তিনজনের পরনেই ছিল রংবেরংয়ের বিকিনি। অভিনেত্রী অনন্যা পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইনস্টাগ্রামে একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে বাকি দুই স্টার কিডের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে।
এই ভিডিওটির মাধ্যমে তারা নিজেদের ভক্তদের কাছে পুল পার্টি লুক শেয়ার করলেন। এই ভিডিওতে তিনজনকেই বিকিনি পরে আমরা দেখছি। তবে, তাদের এই ভিডিওটি শ্যুট করা হয়েছে জলের নিচে, ফলে এই ভিডিওটি খুব একটা পরিষ্কার আসেনি। তবে তাদের এই লুকের কিছুটা ঝলক দেখা গেছে আগের ছবিতে। তবে তাদের তিনজনের আনন্দের মুহূর্তগুলো ভালোভাবেই ক্যামেরাবন্দী হয়েছে।
দিন কয়েক আগে এই তিনজনকে দেখা গেছিলো একটি ডিনার ডেটে সময় কাটাতে। সুহানার কথা বলতে গেলে খুব শীঘ্রই তিনি আসতে চলেছেন এই বি টাউনে। খুব শীঘ্রই তার ডেবিউ হতে চলেছে অভিনেত্রী হিসেবে। তবে বিষয়টা হচ্ছে গিয়ে, ঠিক কবে সুহানার এই ছবি রিলিজ হবে সিনেমা হলে। অন্যদিকে, শনয়া কাপুরও খুব শীঘ্রই আসছেন সিনেমায়। করণ জোহরের সিনেমা বেধড়কের মাধ্যমে তিনি শীঘ্রই ডেবিউ করতে চলেছেন এই বি টাউনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…