বিনোদন

দিব্যি চলছিল প্রেম, কানাডা যাওয়ার পথে মুখ ভাড় পবনদীপ-অরুণিতার, ভাইরাল ভিডিও

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বলিউডের জনপ্রিয় চর্চিত জুটি হল পবনদীপ আর অরুনিতা। দুজনেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন শো আর কনসার্টে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে। আর দুজন নিজেদের গান দিয়ে আরো জমজমাট আসর বসাচ্ছে।

এই জুটির রোম্যান্স আর সুরের জাদু ভারতে সীমাবদ্ধ নেই। এদের দুজনের গানের জাদু ছড়িয়ে পড়েছে সুদুর লন্ডনে। কিছুদিন আগে লন্ডনের একটি কনসার্টে জুটি বেঁধে গান গাইলেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গাইলেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। এমনকি একের পর মিউজিক অ্যালবামে জুটি হিসেবে গান গেয়ে তাক লাগাচ্ছেন। শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ।

সম্প্রতি অরুদীপের ফ্যান পেজ থেকে শোনা যাচ্ছিল, অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজন কানাডা ট্যুরে যাচ্ছেন। এই বৃহস্পতিবার মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল এই জুটিকে একসাথে। চ তবে তাঁরা একা নন, এই ট্যুরেও অরুদীপের সাথে ছিলেন মহম্মদ দানিশ ও সাইলি কাম্বলে। অর্থাৎ, ইন্ডিয়ান আইডলের টপ ৪ আবার বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করতে একত্রে যাত্রা করছেন।
এদিন এয়ারপোর্ট থেকে নিজেদের ছবি ফ্রেমবন্দী করে শেয়ার করেছেন অরুণিতা নিজের সোশ্যাল মিডিয়ায়।

এমনকি কিছু ফ্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে ছবি-ভিডিয়ো। তবে এই ছবি আর ভিডিয়োতে পবনদীপের মনে হাসি নেই। তাই এই ছবি দেখে মনে প্রশ্ন জেগেছে কারও কারও সর্বদা একগাল হেসে ছবি তোলা ছেলেটার এ কী হল? একজন জিজ্ঞাসাও করে ফেলেছেন, ‘ভাই কি হয়েছে? বউদি কিছু বলল নাকি?’ আবার একজন বলে উঠলেন দুজনের কি ঝগড়া হয়েছে? অবশ্য এর উত্তর মেলেনি। কারণ একজনের মন খারাপ হলে এই প্রশ্ন তো উঠেছে। সে যাই হোক তবে জুটিতে এই ছবিও ভাইরাল।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026