আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে বা তাদের ধরে রাখতে পারে, তবে সেই ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে যদি কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে তাহলে, তিনি সেই প্রচেষ্টায় সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। কারণ সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই এমন একাধিক সফল প্রচেষ্টার ঝলক নজরে আসবে।
বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইউটিউব। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ব্যবহার করে থাকেন ইউটিউবকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে পায়েল বসাকের সূত্র ধরেই।
ভাইরাল হওয়া ঝলকে পায়েল বসাককে দক্ষ রবীন্দ্রনৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এদিন সৌরেন্দ্র ও সৌমজিৎয়ের গাওয়া রবীন্দ্র সঙ্গীত ‘মেঘ বলেছে যাব যাব’র তালেই মানানসই সাদা ও নীল পোশাকে ক্যামেরার সামনে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। একেবারে প্রকৃতির মাঝে, উপযুক্ত আবহাওয়ায়, মানানসই সাজ নিয়েছিলেন এই ভিডিওটি বানানোর আগে। দু’বছর আগে নিজের এই নাচের ঝলক নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স উইথ পায়েল’ থেকে শেয়ার করে নিয়েছিলেন পায়েল বসাক। আপাতত, তার এই নাচের ঝলক ১০ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন পায়েলকে। অবশ্য তার একাধিক ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার নাচের ভঙ্গিমাতেই স্পষ্ট হয়েছে সকলের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…