সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বেশিরভাগ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে কাটান। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক ভাইরাল হতে দেখা যায়। তাদের মধ্যে কিছু ঝলক মন ছুয়ে যায়। এই মুহূর্তে তেমনি একটি ঝলক ভাইরাল হয়েছে, যা দেখে একাংশ ফিরে গিয়েছেন তাদের পুরানো দিনে। রইল সেই ঝলকই।
বন্ধু কথাটা ছোট হলেও মানে অনেক গভীর। ছোট থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত বন্ধুরাই থেকে যায়। তবে বড় হবার সাথে সাথে হারিয়ে যায় অনেকেই। তবে বর্তমানে প্রযুক্তির যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে এখন পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করেন অনেকেই। সম্প্রতি তেমনি একদল বন্ধুর ঝলক মিলেছে নেটদুনিয়ায়। যাদের দেখে নস্টালজিক হচ্ছেন অনেকেই। অবশ্য তার একাধিক ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক রেস্তোরাঁয় একদল বন্ধুকে জনপ্রিয় হিট ভোজপুরি গানের তালেই চোখ টাটানো নাচ নাচতে দেখা গিয়েছে। খুব সম্ভবত অনেকদিন পর সব বন্ধুরা এক জায়গায় হয়েছিলেন। আর সেখানেই গানের তালে নেচে ওঠেন তারা। আকাশি নীল রঙের সালোয়ার কামিজ পড়া এক মহিলা রীতিমতো ফ্লোর কাঁপিয়ে নেচেছিলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন তার বন্ধুরাও। আর সেইসময় রেস্টুরেন্টে উপস্থিত বাকি সকলেই তাদের দেখে মজা নিচ্ছিলেন। নেটনাগরিকদের একাংশও তাদের এই ঝলক দেখে বেশ মজা পেয়েছেন। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়ে মন খুলে আনন্দ করেছেন আর সেই ঝলক টুইটারের ‘চাপড়া জেলা’ নামের এক পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। আপাতত, এই ঝলক শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…