নিউজ

পাল্টে যাবে Vande Bharat এর স্লিপার কোচ, এমন ডিজাইন করা হয়েছে

যাত্রীদের উন্নত সুযোগ-সুবিধা দেবার জন্য রেল প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। আর এবারে কেন্দ্রীয় বাজেটে রেলের প্রতি একটা বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত এবং আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিয়ে থাকে সাধারণ মানুষকে। এর পরিপেক্ষিতে এখন দূরপাল্লার বন্দে ভারত এক্সপ্রেসে এবারে স্লিপার কোচ তৈরি করার পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেলওয়ে।

আসলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চেয়ারকারের বন্দোবস্ত। এমতাবস্থায় যাত্রীদের প্রবণতা দেখে রেল একটি সমীক্ষা চালিয়েছে, যাতে দেখা যাচ্ছে দীর্ঘ রূটে অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টার বেশি যাত্রায় যাত্রীরা সাধারণত স্লিপার কোচ ব্যবহার করতে বেশি পছন্দ করেন। তাই সেই পরিপ্রেক্ষিতে আগামী বছরের মধ্যেই ভারতীয় রেলের মুকুটে যোগ হচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এর নকশা চূড়ান্ত হয়েছে। ৮৫৭ টি বার্থ থাকবে এই ফার্স্ট জেনারেশন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে। আশা করা হচ্ছে, ২০২৪ সালের মার্চ মাসে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই থেকে এই ট্রেনটি বেরোবে।

এই নতুন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জন্য ৪২৩ টি বার্থ ও কর্মীদের জন্য ৩৪ টি বার্থ থাকবে। এই ট্রেনের প্রতিটি কোচে ৩ টি টয়লেট ও একটি মিনি প্যান্ট্রি থাকবে। BEML ICF-এর জন্য ১০ টি স্লিপার বন্দে ভারত ট্রেন তৈরি করছে। এই ট্রেনের স্লিপার বার্থটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আরও আরাম দেয়। এমনকি উপরের বার্থের জন্য সিঁড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, একজন যাত্রী এটি ব্যবহার করেন। এই ট্রেনের প্রোটোটাইপ ডিসেম্বর মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026