রাজ্য

বেহালা পূর্বের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকার

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের নিজ কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েছে। এবার বেহালা পূর্ব থেকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারকা অভিনেত্রী পায়েল সরকার। তিনি নির্বাচনের ঠিক কিছুদিন আগেই কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপিতে যোগদান করার পর প্রথম দফার প্রার্থী তালিকাতেই এই টলিউড তারকার নাম উঠে আসে। এমনকি শোভন চট্টোপাধ্যায়ের পছন্দের কেন্দ্র বেহালা পূর্ব থাকলেও তার বদলে পায়েল সরকারকে প্রার্থী করে কেন্দ্রীয় গেরুয়া শিবির।

গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই রীতিমতো প্রচারে ঝড় তুলেছেন বেহালা পূর্ব বিজেপি প্রার্থী পায়েল সরকার। তিনি প্রায় প্রতিদিন তার এলাকায় সাধারণ মানুষের সাথে গিয়ে দেখা করছেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শুনছেন। আজ অর্থাৎ সোমবার অভিনেত্রী আলিপুর ট্রেজারিতে তার মনোনয়নপত্র জমা দেন। তার আগে অভিনেত্রী বেহালা ঠাকুরপুকুর থেকে মিছিল করে গন্তব্যস্থলে পৌঁছান। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কোচবিহারের সাংসদ নীতিশ প্রমানিক। এই মিছিল বেহালা ঠাকুরপুকুর থেকে শুরু হয়ে শিলপাড়া, শেখরবাজার, চৌরাস্তা, মুচিপাড়া, সিরিটি হয়ে নিউ আলিপুরে পৌঁছায়।

অভিনেত্রী বিজেপি প্রার্থী পায়েল সর্কার বিজেপিতে যোগদান করার পর থেকেই নিজ এলাকায় প্রচারে ঝড় তুলেছেন। প্রতিদিন তিনি এলাকাবাসীর দোরে দোরে পৌঁছে তাদের সুখ দুঃখের কথা ভাগ করে নিচ্ছে। এই বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শোভন জায়া রত্না চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী শমিতা হর চৌধুরী। এককথায় বেহালা পূর্ব কেন্দে তিন নারীর হেভিওয়েট লড়াই দেখার জন্য অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী।

Anirban Kundu

Recent Posts

Kate Hudson Dazzles in Futuristic Metallic Gown at ICG Publicists Awards

Key Points Kate Hudson wore a strapless silver gown by Georges Chakra at the ICG…

March 14, 2026

Zara Larsson Stuns in Vintage Dior With Daring High Slit for Spotify Live Room

Key Points Zara Larsson wore a vintage Dior dress by John Galliano for Spotify’s Live…

March 14, 2026

Scarlett Johansson’s Chic See-Through Look Turns Heads in The Outset Video

Key Points Scarlett Johansson appeared in a new Q&A video for her beauty brand, The…

March 14, 2026

The First Horror Movie to Win an Oscar Is Streaming on HBO Max

Horror films have often struggled to gain recognition at the Academy Awards, but the genre’s…

March 14, 2026

Caitríona Balfe Reveals Sentimental Keepsakes from Outlander Set

As Outlander enters its eighth and final season, Caitríona Balfe is reflecting on her 12…

March 14, 2026

Pretty Lethal Review: Uma Thurman & Maddie Ziegler Shine in SXSW Headliner

The SXSW Film Festival spotlighted Pretty Lethal, a darkly comedic action thriller that blends ballet,…

March 14, 2026