প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সফর নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দিল্লির পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করে উঠতে পারেননি। অবশেষে তিনি দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কোথা উল্লেখ করে দুটি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি বলেছেন, ” শান্তি এবং ঐকতান বজায় রাখা আমাদের প্রধান কাজ। আমি দিল্লির সমস্ত ভাই ও বোনদের শান্তি ও ভ্রাতিত বজায় রাখার জন্য বলছি। আগের মত শান্তি ফিরিয়ে আনা হোক। “
পরের টুইটে তিনি লেখেন যে পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য কাজ করছে। দিল্লির পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর তার কাছে এসেছে। সোমবার থেকে শুরু হওয়া এই হিংসার পরিস্থিতি নিয়ে এত ঘণ্টা পর প্রধানমন্ত্রীর টুইট নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আরও পড়ুন : ‘দিল্লীর পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেনা নামানো প্রয়োজন’, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের
সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট পুলিশের কাজ নিয়ে সন্তুষ্ট নন এটা তারা জানিয়েছেন। এই পরিস্থিতির জন্য সনিয়া গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন। তিনি শাহ -র পদত্যাগের ও দাবী করেছেন। এমনকি কংগ্রেস দিল্লির মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নিয়েও মন্তব্য করেছেন। দিল্লির শান্তি ফিরে আসুক তারা সেটাই চায় , একথাও কংগ্রেস নেত্রী জানিয়েছেন। উল্লেখ্য, দিল্লির হিংসায় মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর সূত্র মারফত পাওয়া গেছে।
বৈশাখ পড়তেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা…
অক্ষয় তৃতীয়া মানেই সোনা কেনার শুভ দিন—এই বিশ্বাসে প্রতিবছরই বাজারে ভিড় উপচে পড়ে। কিন্তু ২০২৬…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য সস্তায় দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে। বর্তমান…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য আবারও দারুণ সস্তা একটি রিচার্জ প্ল্যান নিয়ে এল।…
কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহানুভূতিশীল ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে ঋতুচক্রের…
চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস…