স্বাস্থ্য ও ফিটনেস

Pear Benifits: বর্ষার দিনে এই ফলই মেটাবে একাধিক চাহিদা, জেনে নিন বিস্তারিত

বর্ষার দিন এলেই সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে অধিকাংশের। আর সেইসমস্ত শারীরিক সমস্যা নিয়ে নাজেহাল হয়ে থাকেন মানুষজন। তবে এক্ষেত্রে বর্ষার দিনে যদি ন্যাসপাতি নিয়ম করে খাওয়া যায়, তাহলে মিটতে পারে একাধিক শারীরিক সমস্যা। সেই প্রসঙ্গেই এই নিবন্ধে বিস্তারিত তথ্য প্রদান করা হল।

১) ক্যালোরি- ন্যাসপাতিতে ক্যালোরির পরিমাণ থাকে একেবারেই কম। যার ফলস্বরূপ খুব একটা ফ্যাট জমেনা শরীরে। এটি ভিটামিন কে, পটাশিয়াম, কপারের মতো একাধিক উপাদানে পরিপূর্ণ।

২) হাইড্রেশন ও রিফ্রেশমেন্ট- ন্যাসপাতি শরীরে হাইড্রেশনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখে। এটি শরীরকে রিফ্রেশও করে রাখে দীর্ঘসময়। পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় রাখতেও এটি সক্ষম।

৩) অ্যান্টিঅক্সিডেন্ট- ন্যাসপাতি উচ্চ আন্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণের ভারসাম্য বজায় রেখে সুস্থ রাখে শরীরকে। বর্ষার দিনে একাধিক অসুখ নিরাময় করতে এই ফল কার্যকরী। পাশাপাশি সুস্থ স্বাভাবিক হার্টের পক্ষেও এটি ভীষণভাবে উপকারী।

৪) ইমিউনিটি- এই ফল শরীরে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ পরিপূর্ণ করতে ভীষণভাবে সহায়তা করে থাকে। যদি নিয়মিত এই ফল খাওয়া যায়, তাহলে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা অসুখ-বিসুখ থেকে মানুষকে বাঁচিয়ে, রাখে।

৫) হজমশক্তি বৃদ্ধি- এই ফল হজমশক্তি বৃদ্ধি করতে ভীষণভাবে কার্যকরী। উল্লেখ্য এটি ফাইবার সমৃদ্ধ। বর্ষার দিনে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে হজমশক্তির সমস্যা দেখা দিতে থাকে। এই ক্ষেত্রে এই ফল বর্ষায় পেটের একাধিক সমস্যাকে দূর করতে ভীষণভাবে সক্ষম। অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে পেটের একাধিক সমস্যা নিয়ন্ত্রণ করে এটি।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026