Government scheme: ৬০ বছর বয়সে ধনী হবেন মানুষ, প্রতিমাসে হাজার হাজার টাকা পেনশন দেবে সরকার

আপনার পরিবারের কোনো সদস্যের বয়স যদি ৬০ বছর বা তার বেশি হয় তাহলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কারণ রয়েছে। কিন্তু এই চিন্তা এবার আপনি সরকারের উপর ছেড়ে দিতে পারেন কারণ সরকার এখন বয়স্ক মানুষদের জন্য দারুন কিছু পরিকল্পনা নিয়ে চলে এসেছে। এরকমই একটি পরিকল্পনার অধীনে প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে বয়স্ক মানুষদের। আপনারা হয়তো এখনই ভাবছেন এই প্রকল্পের নাম কি! এটা জানতে হলে আপনাকে এই নিবন্ধটি মনোযোগ সহকারে পুরোটা পড়তে হবে।

আদতে বয়স্কদের জন্য প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা চালু করেছে ভারত সরকার যা ইতিমধ্যেই সকলের মন জয় করতে পেরেছে। এই প্রকল্পের অধীনে বয়স্ক মানুষদের খরচ চালানোর জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। তবে এতে যোগ দেবার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। আপনি যদি মোদি সরকার দ্বারা পরিচালিত এই যোজনা সুবিধা পেতে চান তবে আপনাকে অবশ্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে বয়স অনুযায়ী বিনিয়োগ করতে হবে। আপনি ১৮ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যদি আপনি ১৮ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে বিনিয়োগ করতে হবে। অন্যদিকে যদি আপনার বয়স ৩০ বছর হয় তাহলে আপনাকে প্রতি মাসে ১১০ টাকা দিতে হবে। আপনার বয়স যদি ৪০ বছর হয় তাহলে আপনাকে প্রতিমাসে ২২০ টাকা করে দিতে হবে। আপনার বয়স যখন ৬০ বছর হবে তখন আপনি প্রতি মাসে পেনশন পেতে শুরু করবেন।

আপনি যদি প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেন তাহলে আপনাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেবে সরকার। এই প্রকল্প অনুসারে আপনাকে বার্ষিক ৩৬ হাজার টাকা পেনশন দেওয়া হবে। তাই যদি আপনি এই সুযোগটা মিস করেন তাহলে হয়তো আপনাকে পরে আফসোস করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করে ফেলা আপনার জন্য প্রয়োজন

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026