বিশ্ব জুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে গৃহবন্দী সকল মানুষ। করোনার দ্বারা সংক্রমিত হওয়ার ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। মানুষের আনাগোনা বন্ধ থাকলেও পশুপাখিরা দিব্যি নিরিবিলি তাদের নিজেদের সঙ্গে দেখা করতে মশগুল। এমনই এক ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তাতে প্রায় ২ মিলিয়ন ভিউজ রয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিমি মাছেদের সঙ্গে হেলেদুলে দেখা করতে এসেছে পেঙ্গুইন, যার নাম ওয়েলিংটন। করোনা ভাইরাসের কারণে আপাতত মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ রয়েছে শেড অ্যাকোয়ারিয়ামে। কিন্তু মানুষের আনাগোনা বন্ধ হলেও পশুরা তাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব করেই ফেলল। শিকাগো অ্যাকোয়ারিয়ামের এই ওয়েলিংটন নামক পেঙ্গুইন তাই বেলুগা তিমিদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলল। এভাবে উভয় উভয়কে দেখে রীতিমতো তাজ্জব।
এমন কান্ডের পর শেড অ্যাকোয়ারিয়াম শিকাগো ট্রিবিউনকে জানিয়েছে, করোনার প্রকোপে মানুষের আনাগোনা বন্ধ হওয়ার ফলে এখানকার প্রাণীদের ভালো রাখার উপায় বের করেছেন তত্ত্বাবধায়করা। যার ফলে নতুন অভিজ্ঞতার সঙ্গে পশুপাখিদের উভয়ের প্রাকৃতিক আচরণকে টিকিয়ে রাখার চেষ্টা সফল হবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…