বিনোদন

‘রনবীর আমার বাড়িতে এসে এই অফার করেছিল’, পুরোনো স্মৃতি উসকে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

কৌশিক পোল্ল্যে: বলিউড আর বিতর্ক এই দুটি বিশেষন যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজেই ঝলমলে লাইমলাইটের সামনে যেমন সাফল্যের দরজা চিকমিক করে ওঠে, তেমনই সেটা অর্জন করতে অনেক সময়ই একটি কালো ইতিহাস পার করে আসতে হয় নবাগত ও সংঘর্ষী অভিনেতাদের।

কাপুর বংশের সঙ্গে হিন্দি ছবির অন্তরঙ্গতার সম্পর্ক কাজেই রনবীর কাপুরের বলিউড ছবির যাত্রা তথাকথিত ততটা সংঘর্ষপূর্ন হয়নি, অন্যদিকে নেপোটিজমের বিরুদ্ধে নিজমত বারংবার প্রকাশ করে বিভিন্ন সামাজিক ছবি নির্মান করলেও বলিউডি ফেম পাননি কঙ্গনা রানাওয়াত। সে নিয়ে অবশ্য আফশোস করেন না এই সাহসী অভিনেত্রী।

সম্প্রতি ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা পুরোনো দিনের বহু স্মৃতির রেশ টেনে আনলেন। তিনি জানান, “ছবিতে চরিত্রের সঙ্গে আমি কখনই কম্প্রোমাইজ করিনি। কাপুরবংশ সমেত গোটা বলিউড আমার সঙ্গে চিরশত্রুতা করলেও, একদিন রনবীর কাপুর নিজে থেকেই আমার বাড়িতে আসেন এবং আমায় একটি অফার দেন। আমি চমকে যাই, রনবীর আমাকে তার ছবি ‘সঞ্জু’র জন্য একটি চরিত্র অফার করেন কিন্তু সেটি আমার পছন্দ না হওয়ায় তৎক্ষনাৎ ফিরিয়ে দি।”

বলাইবাহুল্য এটিই রনবীরের ক্যামব্যাক হিট প্রমানিত হয়। সঞ্জয় দত্তের এই বায়োপিক ছ’শো কোটির ব্যবসা করে। কিন্তু যশ রাজ ফিল্মসের দরজা চিরতরে কঙ্গনার জন্য বন্ধ হয়ে যায়। আজও রনবীরের বিশেষ বান্ধবী আলিয়ার সঙ্গে কঙ্গনার সম্পর্ক আদায়-কাঁচকলায়। নিজগুনে সকলকে ভুল প্রমানিত করে কঙ্গনা দেশের সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে ‘পদ্মশ্রী’ পুরষ্কারে সম্মানিত হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026