দেশ

Gratuity New Rule: বেসরকারি কর্মীদের জন্য বড় খবর, বদলে গেল গ্র্যাচুইটির সমস্ত নিয়ম

এবার বেসরকারি কর্মীদের জন্যেও প্রকাশ্যে এলো বড় খবর। যার মাধ্যমে অক্ষম কিংবা মৃত কর্মীর পরিবাররা গ্র্যাচুইটির বিরাট সুবিধা পেতে চলেছেন। তবে তার আগে আমরা আপনাদের বলি, গ্র্যাচুইটি হল কোন কোম্পানির দেওয়া এমন একটি অফার, যার মাধ্যমে কর্মরত অবস্থায় কোন ব্যক্তি দুর্ঘটনার স্বীকার হলে তাকে আর্থিকভাবে সাহায্য করে ওই সংস্থা। অর্থাৎ নির্দিষ্ট কোন সংস্থায় কর্মরত কোন ব্যক্তি কর্মস্থানে দুর্ঘটনার স্বীকার হলে নিয়োগকারী সংস্থার নিকট থেকে ক্ষতিপূরণ দাবি করার পদ্ধতিকেই গ্র্যাচুইটি বলা হয়।

এতদিন কোন সংস্থায় নিয়োগ প্রাপ্ত কর্মীরা কর্মক্ষেত্রের যোগ দেওয়ার ৫ বছর আগে অবধি দুর্ঘটনার স্বীকার হলে গ্র্যাচুইটি দাবি করতে পারতেন না। অর্থাৎ, ৫ বছর কর্মরত থাকার পর যদি কোন ব্যক্তি দুর্ঘটনার স্বীকার হতেন তবেই তিনি গ্র্যাচুইটি দাবি করতে পারতেন। এবার কোম্পানির সেই নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে আর গ্র্যাচুইটির জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে না, বরং কোম্পানিতে যোগদানের প্রথম দিন থেকে গ্র্যাচুইটি দাবি করার ক্ষমতা থাকবে কোন কর্মচারীর।

তবে সে কত শতাংশ গ্র্যাচুইটি দাবি করতে পারবে তা নির্ভর করবে তার সার্ভিসের সময়কালের ওপর। এই ক্ষেত্রে, কোন কর্মচারীর চাকরির মেয়াদ ১ বছরের কম হলে, মূল বেতনের দ্বিগুণ পরিমাণ গ্র্যাচুইটি হিসাবে দেওয়া হবে। চাকরির মেয়াদ ১ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম হলে মূল বেতনের ৬ গুণ, ৫ বছরের বেশি কিন্তু ১১ বছরের কম হলে মূল বেতনের ১২ গুণ, এবং ১১ বছরের বেশি কিন্তু ২০ বছরের কম হলে মূল বেতনের ২০ গুণ এবং ২০ বছরের বেশি সার্ভিস কাল হলে ৩৩ গুণ পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হবে। আমরা আপনাদের বলে রাখি, কোম্পানির নিকট থেকে প্রাপ্ত এই গ্র্যাচুইটির উপর কোনরকম ট্যাক্স ধার্য করে না সরকার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026