অবসরপ্রাপ্ত কর্মীদের দুঃখ দুর্দশার দিন সমাপ্ত হতে চলেছে। খুব শীঘ্রই বাড়তে চলেছে পেনশনের পরিমাণ। আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বিশেষ নিয়ম শুধুমাত্র লাগু হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্মীদের জন্য নতুন এই সংশোধিত নিয়ম চালু করতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীরা ১লা নভেম্বর ২০১৭ সালের আগে অবসর গ্রহণ করেছেন, সেই সমস্ত কর্মীরা নতুন এই পেনশন যোজনার আওতাভুক্ত হবেন। অর্থাৎ নতুন নিয়মে সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন লাভ করবেন।
আমরা আপনাদের বলি, সরকারের এই নতুন নীতি অনুসারে মূল পেনশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে মহারাষ্ট্র ব্যাংক অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাড়ানোর জন্য আবেদন করেছিল কেন্দ্রীয় সরকারের নিকট। যদিও বিষয়টি বিগত ২৭ বছর ধরে বিচারাধীন অবস্থায় ঝুলে ছিল। অবশেষে রিজার্ভ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউবিএফইউ) দাবিগুলি পূরণের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছিল। যার ফলে প্রায় ৮.৫ লাখ ব্যাঙ্ক কর্মীর বেতন ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক গুলিকে ৯,৭০০ কোটি টাকা প্রদান করতে হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীরা আগামী মাস থেকে নিজেদের বর্ধিত পেনশন সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…