অফবিট

লকডাউনে বিক্রি বন্ধ, সোশ্যালে ভাইরাল ‘বাবা কা ধাবা’ পেল বেঁচে থাকার রসদ

উত্তর দিল্লিতে মালভিয়া নগরের শিবালিক কলোনির ঘটনা। ‘বাবা কা ধাবা’ নামে ছোট্ট একটা খাবারের দোকান চালান ৮০ বছরের কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রী বাদামী দেবী। সকাল ৬ঃ৩০ থেকে রান্না শুরু করেন এই বৃদ্ধ দম্পতি, আবার সকাল ৯ঃ৩০ টার মধ্যে ডাল, ভাত, সবজি, পরোটা তৈরি করে ফেলেন। সব খাবারের দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। ওই ধাবার মটর পনির খুব স্পেশ্যাল। এক ব্লগার ওই বৃদ্ধ-বৃদ্ধার দকানের ভিডিও করতে গিয়েছিলেন। সেই সময় ৮০ বছরের কান্তা প্রসাদ কথা বলতে বলতে কেঁদে ফেলেন। জানান এই লক ডাউনে বিক্রি নেই। সারাদিনে মাত্র ৫০ টাকা আয় হয়।

মানবতার জয়গান নিয়ে আমরা ভীষণ আবেগপ্রবণ। আমরা মানুষের চোখের জল সহ্য করতে পারি না, তাই চোখের জল মোছানোর জন্য আমরা এগিয়ে যাই আবার এই আমরাই কাঁদিয়ে ফেলি। আমাদের মন ভীষণ বিচিত্র। কাঁদতে কাঁদতেই অন্যের কান্না মুছিয়ে দিই। এখানেও ঠিক সেই গল্প। ‘বাবা কা ধাবা’ এখন লম্বা লাইন।

সাধারন মানুষের পাশাপাশি বলিউডের সেলেবরাও এগিয়ে এসেছে সাহায্যের জন্য। সবাই দিল্লির বাবা কা ধাবায় গিয়ে মটর পনির চেখে দেখি বলে সাধারণ মানুষের কাছে আবেদন করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

অন্যদিকে অভিনেতা সুনীল শেট্টি আবেদন করেছেন ‘বাবা কা ধাবা’ তে আসার জন্য। ওঁদের হাসি মুখ ফিরিয়ে দেওয়ার আর্জি জানান।

বাবা কা ধাবার ঠিকানা তাঁকে কেউ পাঠান বলে নেট জনতাকে অনুরোধ জানান অনিল কন্যা সোনম কাপুর।

রণদীপ হুডা ট্যুইট করে দিল্লীর ‘বাবা কা ধাবা’ (#BabaKaDhaba) তে আসার অনুরোধ জানান সকল নেটিজেনকে।

সেলিব্রিটি ছাড়াও আরও অনেকে এই বৃদ্ধ-বৃদ্ধার খাবার দোকানের ভিডিও শেয়ার করেছেন।

সত্যি কথা বলতে, এ হল মানবতার জয়। মানুষ চাইলেই একজন কেন একশো জনের রুটি রুজি জোগাড় করে দিতে পারেন। এই মহামারীর প্রাক্কালে অনেকে কাজ হারিয়েছেন। সারা বিস্ব জুড়ে এক চরম আর্থিক অনটন চলছে। তারই মাঝে যদি কেউ বা কোন গোষ্ঠী সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে এ হবে আদপে মানবতার জয়গান।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026