বিনোদন

সলমান খানকে পছন্দ নয় দর্শকদের, আপাতত বন্ধ হল বিগ বস ১৪

সলমন খান এমনই একটি নাম যার হুঙ্কারে বোধহয় বলিউড কাঁপে। কিন্তু কঙ্গনা রানাউতের বোমা সব তাবড় তাবড় অভিনেতা,অভিনেত্রী, প্রযোজক ও নির্দেশকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, যদি না সুশান্ত আত্মহত্যা/খুন কেসটি সিবিআইয়ের হাতে আসতো। বলিউডের অনেক গোপন দিক বেরিয়ে পড়েছে আপামর দেশবাসীর কাছে। স্বজনপোষণের যে নোংরা রাজনীতি চলে তা উঠে এসেছে এই তদন্তে। এমনকি মাদক দ্রব্য ব্যবহারের মতো ভয়ঙ্কর ঘটনা প্রকাশ পেয়েছে। এরপর রইলো লকডাউন। সবমিলিয়ে বলিউডের ভীত একদম নড়ে গেছে।

স্বজনপোষণ নিয়ে সলমন খান, করণ জোহার, একটা কাপুর এর মতো তাবড় তাবড় ব্যক্তিত্বের উপর আঙ্গুল তুলে ধিক্কার জানিয়েছে গোটা দেশবাসী। বিশেষত যারা জাস্টিস ফর সুশান্ত হ্যাসট্যাগ নিয়ে সোচ্চার হয়েছেন তারা কোনোভাবেই ভাইজানের কোনো মুভি, বা রিয়েলিটি শো-কে সম্প্রচার হতে দেবে না বলে সূত্রের খবর। সম্প্রতি দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)- এর সম্প্রচার নিয়েও বিরোধিতা করেছেন সুশান্তের ফ্যানেরা। যেহেতু এই শো-এর প্রযোজক সলমন খান। তাই আবারও এই ক্ষুব্ধ জনতা সলমন খান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস ১৪-র বয়কটের ডাক দিলেন। ২৭ সেপ্টেম্বর থেকেই এই বিগ বস সম্প্রচারিত হওয়ার কথা ছিল।

সূত্রের খবর অনুযায়ী, দর্শকদের কাছে সলমন খানের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অধিকাংশ দর্শক সলমন খানকে সঞ্চালকের ভূমিকায় আর দেখতে চাইছেন না। প্রসঙ্গত ‘সড়ক ২’ মুভিটিও একেবারে ফ্লপ হয় স্বজনপোষণ কেন্দ্রকে ঘিরে। প্রচুর মাত্রায় ডিসলাইক পায় এই মুভিটি।

সুশান্ত কেসে যেমন অনেকের পর্দা ফাঁস হচ্ছে তেমনই প্রায় ডুবতে বসেছে বলিউডের অর্থনীতি। অবশ্য, সূত্রের খবর অনুযায়ী যতদিন পরিস্থিতি না বদলাচ্ছে ততদিন এই শোয়ের শ্যুটিং বন্ধ রাখা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026