নিউজ

বাংলা যা করে দেখিয়েছে, তা দেখে অনেকেই বাংলার পথ অনুসরণ করবে: মমতা

শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে অনেক বার্তা দিলেন সাথেই করোনার বর্তমান পরিস্থিতি নিয়েও জানালেন। বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ জন, আজ ৯ জন সুস্থ হয়ে গিয়েছেন। বেলেঘাটা আইডি হাসপাতালের সব রোগী ভাল আছে বলে জানান তিনি। সরকারি কোয়ারেন্টিনে এখন আছে ১৮৯২ জন,ছাড়া হয়েছে ৩২১৮ জনকে। হোম কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার মানুষ । চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্তরা, তাই আগে থেকেই ভয় পেয়ে হাসপাতালে চিকিৎসা করাবো না এমন ভাববেন না। রাজ্যের ৫৯টি হাসপাতালে হচ্ছে করোনার চিকিৎসা।

মুখ্যমন্ত্রী এদিন কি কি বলেছেন, একনজরে দেখে নিন –

১) মুখ্যমন্ত্রী এদিন জানালেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার কিছু নেই তবে সতর্কতা অবলম্বন করা জরুরি।

২) কিছু মানুষ গুজব রটাবেই, তাতে কান দিলে চলবে না। মানুষ যেন জমায়েত না করে সেই দিকে নজর রাখতে হবে।

৩) অনেক জায়গায় রেশন পেতে একটু দেরি হচ্ছে কিন্তু সেজন্য বিচলিত হলে চলবে না। রেশন দোকানে দূরত্ব বজায় রেখে দাড়াতে হবে।

৪) মানুষের মানবিকতা প্রকাশ করতে হবে। অযথা বাইরে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। লড়াই এর আগেও এসেছে, এটাকেও একটা বড় লড়াই ভেবে এগিয়ে যেতে হবে।

৫) এদিন তিনি বলেন প্রতিমূহূর্তে অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, কোথাও কোনো মানুষ খাবার না পেলে সমস্যায় পড়লে তা দেখা হচ্ছে। করোনার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সব দেশ, বাকি রাজ্যে অনেকেই পুরো বেতন পায়নি কিন্তু পশ্চিমবঙ্গে সকলকেই দেওয়া হয়েছে পুরো বেতন।

৬) পর্যাপ্ত পরিমাণে মাস্কের অর্ডার থেকে থার্মাল গান ২০ হাজার অর্ডার দেওয়া হয়েছে।

৭)বাংলা যা করে দেখিয়েছে, তা দেখে অনেকেই বাংলার পথ অনুসরণ করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026