এবার করোনা আক্রান্ত হলেন মধ্যমগ্রামের মাইকেল নগরের এক নার্স। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি চাকরি করেন। গত ৩১ মার্চ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, বর্তমানে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। তিনি কেরালার বাসিন্দা। তবে এই এলাকায় কয়েক বছর ধরে ভাড়া থাকেন। তাঁর স্বামী ও ছেলেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদের বাইরে ভ্রমণের কোনো সূত্র মেলেনি।
মধ্যমগ্রাম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেল নগর এলাকার ১ নম্বর সরণিতে তিনি পরিবারকে নিয়ে ভাড়া থাকেন। জেলা স্বাস্থ্য দফতর জানা গেছে যে ওই মহিলার ছেলে এবং স্বামীকে রাজারহাট কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে হাসপাতালের কর্মসূত্রেই মহিলা হয়তো আক্রান্ত হয়েছেন। ওই এলাকার রাস্তাঘাট স্যানিটেজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এয়ারপোর্ট থানার পুলিশ ওই আক্রান্তের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। আক্রান্ত মহিলার স্বামী ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন এবং কাদের সংস্পর্শে এসেছিলেন সব কিছুর খোঁজখবর নিয়েছেন। পুলিশ এবং স্থানীয়দের মতে ওই মহিলা মূলত হাসপাতাল থেকেই সংক্রমিত হয়েছেন। পুলিশ বর্তমানে ওই আক্রান্তের প্রতিবেশীদের হোম-কোয়ারেন্টিন থাকার নির্দেশ দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…