বিনোদন

সারা আলির নাচে মুগ্ধ নেটদুনিয়া, সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া

কৌশিক পোল্ল্যে: বলিপাড়ার নতুন সদস্য নবাবকন্যা সারা আলি খান। তবে এখন তাকে ঠিক নতুন বলা চলে না, সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে পার করলেন একটা বছর আর তাতেই কুড়ি মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামের ঝুলিতে। স্টারকিড হিসেবে সিনেজগতে অভিষেকের পূর্বে বিশেষ পরিচিত ছিলেন না সারা। চেহারায় স্থূলকায় মেয়েটির কঠোর পরিশ্রমের মাধ্যমে সকলের ক্রাশ হয়ে ওঠার গল্পটি সিনেমার মতোই রঙিন।

কেরিয়ারের শুরুটা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে এবং এরপরই মেলে বড় ব্রেক, রোহিত শেট্টির ‘সিম্বা’ ছবিতে রনবীর সিং এর বিপরীতে কাস্ট করা হয় তাকে, ছবিটি সুপারহিট হয়। এবছরই তার নতুন ছবি মুক্তি পায় ইমতিয়াজ আলির পরিচালনায় ‘লাভ আজ কাল’।

সেই সারাই অভিনয়ের পাশাপাশি নৃত্যের পাঠ নিচ্ছেন এই অবসরে। ভারতীয় নৃত্যের তালে তালে তালিমরত সারা একটি ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। নাচের ভিডিওটি পোস্ট হবার সঙ্গে সঙ্গেই তার প্রংশসায় উপছে পড়ে কমেন্টবক্স। সকলেই সারার নৃত্যপ্রতিভাকে এবং তার শেখার আগ্রহকে কুর্নিশ জানিয়েছেন। অবসর দিনে সময় কাটাতে এটাই তো মোক্ষম দাওয়াই।

প্রেমের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি সারাকে নিয়ে। শেষ ছবিতে তার সহ অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছে বারেবারে। কার্তিক যে সারার ক্রাশ সে কথা জনসমক্ষে স্বীকার করেছেন অভিনেত্রী। উভয়ের অনস্ক্রিন রসায়ন তো বেশ ভালো, সেই সম্পর্কই অফস্ক্রিনে সত্যি হয়ে ধরা দেয় কিনা তো সময়ই বলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026