খেলা

Shreyas Iyer: IPL-এ পারফরম্যান্স তলানীতে, ২.৪৫ কোটি টাকার গাড়ি কিনলেন শ্রেয়াস আইয়ার

সদ্যসমাপ্ত আইপিএলের মেগা আসরে একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়লেও তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে। যে কারণে কলকাতা নাইট রাইডার্স তার ওপর ভরসা রেখেছিলো সেখানেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার। এক কথায় বলতে গেলে আইপিএলের মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কেনা শ্রেয়াস আইয়ার পুরোপুরি ব্যর্থ হয়েছেন আইপিএলের আসরে।

যার কারণে ইতি মধ্যে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার। আইপিএলে চরম ব্যর্থতার পর ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার কিনলেন একটি নতুন Mercedes-AMG G 63 4MATIC SUV গাড়ি। এই গাড়ির দাম ২.৪৫ কোটি টাকা (এক্স-শোরুম মূল্য)৷ আর এর পরেই শ্রেয়াস আইয়ারকে রীতিমতো এক হাতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। “দলের জন্য ফলাফল শুন্য অথচ কোটি টাকার গাড়িতে স্বপ্নপূরণ!”

যদিও এই গাড়িটি ক্রয় করার পর ল্যান্ডমার্ক কারস মুম্বই লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটার মিস্টার শ্রেয়াস আইয়ারকে অভিনন্দন, একটি নতুন মার্সিডিজ-বেঞ্জ জি৬৩-এর জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য৷ অতুলনীয় অফ-রোড এবং অন-রোড ক্ষমতা সহ আমরা আপনাকে স্টার পরিবারে স্বাগত জানাই এবং আশা করি আপনি এই স্টার ড্রাইভিং উপভোগ করেন যতটা আমরা আপনার কভার ড্রাইভ উপভোগ করি।’

আইপিএলের মেগা আসরে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স মাত্র ছটি ম্যাচে জিতেছে। গতবারের ফাইনালিস্ট চলতি বছর সপ্তম স্থানে নিজেদের আইপিএল যাত্রা শেষ করেছে। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে দলের জন্য ৩০ গড়ে মাত্র ৪০১ রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026